স্বাভাবিক ভাবে আমার চোখে কোন সমস্যা হয় না কিন্তু যদি কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে দশ অথবা পনের মিনিট কাজ করি তবে চোখ দিয়ে পানি আসে আর চোখে ঝাপসা দেখি এ ব্যাপারে ডাক্তারের শরাপণ্ণ হয়েও কোন লাভ হয়নি আরও উল্লেখ্য যে দশ থেকে পনের মিনিট কম্পিউটার থেকে দূরে থাকলে আর কোন সমস্যা হয় না কিন্তু কাজ শুরু করলে আবার সমস্যা দেখা দেয়?
বিঃদ্রঃ আমি একজন ফ্রিল্যান্সার হবার কারনে কম্পিউটারে আমাকে কাজ করতেই হয়।
3207 views
2 Answers
নিচের কাজগুলো করলে ভাল ফল পাবেন- ১) আপনি কম্পিউটার থেকে কিছুটা দূরে থেকে কাজ করার চেষ্টা করবেন । ২) ডাক্তার দেখিয়ে চশমা নিতে পারেন । ৩) কম্পিউটারের আলো থেকে চোখকে বাঁচাতে কম্পিউটারে আই প্রোটেক্টর গ্লাস লাগাতে পারেন । ৪) কাজ করার ফাঁকে ফাঁকে চোখ বুজে বিশ্রাম নিন । ৫) কম্পিউটারের স্ক্রিনের ব্রাঈটনেস কম রাখুন । … উপরের কাজগুলো করলে আশা করি উপকার পাবেন । ধন্যবাদ ।
3207 views
Answered
আপনার উচিত অভিজ্ঞ কোনো চক্ষু ডাক্তারকে আপনার চোখ দেখানো । আপনি চক্ষু হাসপাতালে বা চক্ষু ডাক্তারের কাছে যান।
3207 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy