একটি অংকের সমাধান চাই বিস্তারিত বুঝিয়ে বলবেন?
দুইটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে। ঐ শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে ৩ : ২ ও দ্বিতীয় গ্লাসে ৫ : ৪। ঐ দুইটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় কর।
5973 views
1 Answers
১ম গ্লাসে পানি:সিরাপ =৩:২
অতএব অনুপাত রাশিগুলোর যোগফল =৩+২=৫
১ম গ্লাসে পানির পরিমাণ =৩/৫ অংশ
এবং ১ম গ্লাসে সিরাপের পরিমাণ =২/৫ অংশ
২য় গ্লাসে পানি:সিরাপ =৫:৪
অতএব অনুপাত রাশিগুলোর যোগফল =৫+৪=৯
২য় গ্লাসে পানির পরিমাণ =৫/৯ অংশ
২য় গ্লাসে সিরাপের পরিমাণ =৪/৯ অংশ
এখন, মিশ্রনে পানির পরিমাণ =(৩/৫+৫/৯)অংশ
=২৭+২৫/৪৫ অংশ
=৫২/৪৫ অংশ
মিশ্রনে সিরাপের পরিমাণ =(২/৫+৪/৯)অংশ
=১৮+২০/৪৫ অংশ
=৩৮/৪৫ অংশ
অতএব মিশ্রনে পানি:সিরাপ =৫২/৪৫:৩৮/৪৫ বা,
২৬:১৯
5973 views
Answered