অন্য ধর্মের লোকের দেয়া ইফতারি দিয়ে ইফতার করা কি জায়েয?
কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করলে ভাল হয়।
2927 views
1 Answers
অমুসলিমদের প্রদত্ত ইফতার খাওয়া জায়েয। রাসূল (ছাঃ) অমুসলিমদের দাওয়াত খেয়েছেন এবং তাদের উপহার গ্রহণ করেছেন (বুখারী হা/২৬১৫-১৮, ‘মুশরিকদের নিকট থেকে হাদিয়া গ্রহণ’ অনুচ্ছেদ, আবুদাঊদ, মিশকাত হা/৫৯৩১)। তবে তাদের যবহ কৃত পশুর গোশত খাওয়া যাবে না (বাক্বারাহ ১৭৩)।
2927 views
Answered