মুখের ব্রন প্রসঙ্গে?
4 Answers
শুধু লেবুর রস আর চিনির মিশ্রণ মুখে ব্যাবহার করলে আপনার ব্রণ সারবে না। আপনাকে অবশ্যই সবসময় মুখ পরিষ্কার রাখতে হবে এবং অন্তত দিনে একবার ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। তারপর লেবুর রস আর চিনির মিশ্রণ মুখে ব্যাবহার করুন। ভালো ফেস ওয়াস হিসেবে গার্নিয়ার ম্যান ব্যাবহার করুন।
হুমম, আপনি আরেকটাও কাজ
করতে পারেন।
আপনি রাতে ঘুমোনোর আগে, মুখে লেবুর রস তুলো দিয়ে ঘসে লাগিয়ে রাখতে পারেন এবং সকালে ঘুম থেকে ওঠার সময় আপনি কোনো ভালো একটি facewash দিয়ে মুখটা পরিষ্কার করে দেন। আপনার ব্রণ আস্তে আস্তে একেবারেই কমে যাবে, দাগ গুলিও মুছে যাবে। ( যদি দেখেন আপনার মুখ জ্বলছে লেবুর রস লাগানোর সময়, তাহলে লেবুর রসের সঙ্গে একটু মধু মিশিয়ে নেন, এতে আপনার মুখ জ্বলাটাও কমবে, আবার মুখ আরও ফর্সা হবে)
হুম লেবুর রস লাগান দাগ যাবে। ব্রণ সমস্যা সমাধানের ১১ টিপস ১. সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মুখমন্ডল নিয়মিত পরিষ্কার রাখা। দিনে অন্তত দু’বার ‘ফেসওয়াস’ দিয়ে মুখ ধুয়ে ফেলুন বিশেষ করে বাইরের ধুলোবালি থেকে আসার পর ও ঘুমাতে যাবার আগে। ২. যাদের মুখমন্ডল তৈলাক্ত তারা তৈলবিহীন প্রসাধন সামগ্রী ও লোশন ব্যবহার করুন। ৩. মুখমন্ডলে ব্রণ হলে তাতে খোঁচাখুঁচি করা, চাপ দেয়া ও চিমটি কাটা থেকে বিরত থাকুন কারণ এতে ইনফেকশন হয়ে স্থায়ী দাগ পড়ে যেতে পারে। ৪. ভিটামিন ও আঁশজাতীয় শাকসবজি প্রচুর পরিমাণে খাবারের তালিকায় রাখতে হবে। ৫. অধিক লবণাক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। ৬. অতিরিক্ত সূর্যালোকে চলাফেরা করার সময় ছাতা বা সানস্ক্রীন ব্যবহার করুন। ৭. যারা শো-বিজে আছেন, তাঁরা বাড়ি ফিরে মুখের মেকআপ ভাল করে তুলে ফেলুন। ৮. মানসিক চাপ পরিহার করুন। চিন্তামুক্ত ও ফুরফুরে জীবনযাপন করুন। ৯. দৈনিক কমপক্ষে ৮ ঘণ্টা ঘুমাতে হবে এতে শারীরিক ও মানসিক ক্লান্তি দূর হবে। ১০. চর্বি ও চিনিযুক্ত খাবার কম খান। ১১. দৈনিক কমপক্ষে ৮ গ্লাস পানি পান করতে হবে। পানি দেহ থেকে বর্জ্য পদার্থ নিঃসরণে সাহায্য করে। এরপরও যদি ব্রণের প্রকোপ দেখা দেয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। আর কালো দাগ দূর করতে, ঐ স্থানে এক টুকরো লেবুর রস নিয়মিত ঘষুন।
রমজানে ব্রন বৃদ্ধি পাওয়ার কারন হচ্ছে রাতে কম ঘুমানো, পাশাপাশি অধিকহারে তেলযুক্ত খাবার। এছাড়াও বিভিন্ন কারনে ব্রন উঠে তবে হঠাৎ বৃদ্ধি পাওয়ার কারন এটাই হবে। তবে আপনি সমাধানের লক্ষ্যে যে উপায়টি নিয়েছেন এটিও মোটামুটি গ্রহনযোগ্য। পাশাপাশি তেলযুক্ত খাবার কিছুটা কম খেতে চেষ্টা করবেন। এছাড়া কিছু উপায় নিচে দেওয়া হল:- দিনে দুই-তিনবার হালকা সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন। ব্রণে হাত লাগাবেন না। তেল ছাড়া অর্থাৎ ওয়াটার বেসড মেকআপ ব্যবহার করবেন। মাথা খুশকিমুক্ত রাখার চেষ্টা করুন। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন এবং নিজের জন্য আলাদা তোয়ালে রাখুন। রাতে ঠিকমতো ঘুমানোর চেষ্টা করুন। মানসিক চাপ পরিহার করুন। প্রচুর পরিমাণে ফল, সবজি খান ও প্রচুর পানি পান করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy