1 Answers

মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিতে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে। আর শারীরিক যোগ্যতায় উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং বয়সসীমা সর্বোচ্চ ২৫ বছর। বাংলাদেশ মেরিন একাডেমীতে আবেদনের যোগ্যতা বাংলাদেশ মেরিন একাডেমীতে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে পাস করতে হবে। উভয় পরীক্ষায় আলাদাভাবে ৩.৫০ জিপিএ থাকতে হবে। এ ছাড়া উচ্চ মাধ্যমিকের পদার্থ ও গণিত বিষয়ে আলাদাভাবে ৩.৫০ জিপিএ থাকতে হবে। ইংরেজি বিষয়ে কমপক্ষে ৩.০০ জিপিএ অথবা আইইএলটিএস স্কোর হতে হবে ৫.৫। এ ছাড়া ক্যাডেট হওয়ার জন্য শারীরিক সক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মেরিন ক্যাডেট হিসেবে ছেলেদের কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি ও মেয়েদের ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। এই প্রতিষ্ঠানে দৃষ্টিশক্তির ক্ষেত্রেও কিছু নিয়ম মেনে ক্যাডেট ভর্তি করা হয়। মেরিন ক্যাপ্টেন হওয়ার জন্য ৬/৬ এবং মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দৃষ্টিশক্তি ৬/১৮ হতে হবে। এসবের বাইরে আবেদনকারীকে অবশ্যই সাঁতার জানতে হবে। আশাকরি উপরোক্ত তথ্যের ভিত্তিতে বুঝে নিবেন, আপনি মেরিন ইঞ্জিনিয়ার পড়তে পারবেন কি না।

2769 views

Related Questions