আরেকটি কঠিন ধাঁধা, নিজের আইকিউ যাচাই করতে প্রস্তুত?

জ্যাকের কাছে  টি ইট রয়েছে। যার মধ্যে ছয়টির ওজন সমান, কিন্তু টি অন্যগুলোর চেয়ে সামান্য ভারী

তার কাছে একটি পাল্লা আছে, জ্যাক কীভাবে মাত্র দুবার পাল্লাটি ব্যবহার করে ভারী ইটটি খুঁজে বের করতে পারবে?

5352 views

3 Answers

জ্যাক প্রথমে পাল্লার দুপাশে ৩ টি ৩টি করে ইট রেখে মাপ দিবে।দুটি পাল্লার ভার যদি সমান হয় বুঝতে হবে অবশিষ্ট যে ইটটি পাল্লায় তোলা হয়নি তাই হলো সামান্য ভারি ইট টি।

আর যদি ভারী ইটটি পাল্লায় উঠে তবে যে পাশে সেটি রয়েছে সে পাল্লাটি ভারী হবে।

এখন সবগুলো ইট পাল্লা থোকে নামিয়ে তুলনামূলক ভারি যে পাশ ছিলো সে পাশের দুটি ইট দুই পাল্লায় রেখে মাপ দিবে।এখানে যদি দুটি পাল্লা সমান হয় তবে তৃতীয় ইটটি হলো সবচেয়ে ভারি।আর না হয় যে পাল্লাটি ভারী হবে সেই পাল্লার  ইটটি হবে সবচেয়ে ভারী।

5352 views Answered

১ম বারঃ দুই পাশে তিনটা করে ছয়টা ইট দিবে যে পাশে ভারী হবে ওই পাশের ইট রেখ দিবে । ২য় বারঃ নিচের বাকি থাকা একটি ইট এবং পাল্লার তিন খানা ইট থেকে একটি ইট নিয়ে অন্য পাশে দিয়ে ওজন করে যে পাশ ভারী হবে সে পাশের নতুন ইটের পাশ হয় তাহলে পুরাত ইট খানা তুলন মুলক বেশী ভারী ।

5352 views Answered

১ম মাপঃ জ্যাক প্রথমে পাল্লায় দুই পাশে তিনটি করে ছয়টি ইট দিবে । যদি পাল্লার উভয় পাশে ভর সমান হয় তাহলে যেটা পাল্লায় রাখা হয় নি সেটিই ভারি ইট । (এক্ষেত্রে ১ম মাপেই ভারি ইট পাওয়া যাবে) । 

আর যদি পাল্লার উভয় পাশে ভর সমান না হয় এক্ষেত্রে    ...

 ২য় মাপঃ পাল্লার এক পাশে যে তিনটির ভর বেশি ঐ তিনটি নিয়ে ২য় মাপ দিতে হবে । এক্ষেত্রে তিনটির মধ্যে দুটি ইট পাল্লার দুই পাশে দিতে হবে । যদি ইট দুটির ভর সমান হয় তাহলে যেটি পাল্লায় রাখা হয়নি সেটিই কাঙ্ক্ষিত ভারী ইট । আর যদি ইট দুটির একটির ভর বেশি হয় তাহলে সেটিই কাঙ্ক্ষিত ভারী ইট ।

5352 views Answered

Related Questions

Next steps