স্টুডেন্ট ভিসা পাওয়া নিয়ে জিজ্ঞাসা?
আমি ২০১১ সালে HSC পাশ করি। এরপর আমি চাকুরি করতেছি এখনো।
ফলে আমার আমার পড়াশোনায় দীর্ঘ গ্যাপ পরে যায়।
চাকুরীর কারনে আর পড়তে পারিনি।
এখন আমি স্টুডেন্ট ভিসায় ইউরোপে ভালো কোন দেশে যেতে চাচ্ছি। এই পড়াশোনার ৪-৫ বছর দীর্ঘ গ্যাপের কারনে স্টুডেন্ট ভিসা আবেদন করতে পারব কি ?
সঠিক তথ্য দিলে উপকৃত হতাম।
1 Answers
হুম আবেদন করতে পারবেন। অাপনার যদি যথেষ্ট টাকা থাকে তাহলে ইউরোপ/ আমেরিকাতে চেষ্টা করাই ভাল তবে তুলনামুলক কম খরচে ভাল পড়াশোনার জন্য মালয়শিয়াকে পছন্দ করতে পারেন। তাদের পরিবেশ অনেক উন্নত অনেকটা এশিয়ার ইউরোপ। সাইপ্রাস ইউরোপের অন্যতম বাজে দেশ। মালয়শিয়ার স্টুডেন্ট ভিসা করা খুব সহজ আর সেখানে পার্ট টাইম চাকুরীও করা যায় সহজে তবে চাকুরী করে পড়ড়শোন করাটা অনেক কষ্টসাধ্য। অাপনি পছন্দের বিষয় অনুযায়ি কলেজ নির্বাচন করুন তারপর তাদেরকে ই-মেইল করুন ভর্তির জন্য। তারা যদি ভর্তি গ্রহন করে তাহলে কলেজই অাপনার ভিসার জন্য অাবেদন করবে অাপনার প্রয়োজনীয় কাগজপত্র ও প্রায় 40হাজার টাকা ভিসা এপ্রুভাল ফি তাদেরকে পাঠিয়ে দিলে 2-4সপ্তাহের মধ্যে ভিসা হয়ে যাবে। এরপর টিউশান ফি পরিশোধ করলে কলেজ অাপনার ভিসা এপ্রুভাল লেটার কুরিয়ার করে পাঠিয়ে দিবে যেটা অাপনার পাসপোর্ট অার টিকেট একসাথে ঢাকার মালয়শিয়ান দুতাবাসে জমা দিলে 1সপ্তাহের মধ্যে ভিসা স্টিকার হয়ে যাবে তারপর ফ্লাই। টিউশান ফি নির্ভর করে বিষয় ও কলেজের উপর তবে ধরে রাখুন প্রতি বছর 2-5 লক্ষ টাকা লাগবে। এসকল কাজ খুবই সহজ একটু গুছিয়ে করতে হবে। অযথা দালাল ধরলে বেশ কিছু টাকা অপচয় হবে অার দালালরা সাধারনত অাজেবাজে কলেজগুলোতে ভর্তির নামে মানব পাচার করে। কয়েকটি ভাল কলেজের লিষ্ট দেখুনঃ http://www.universitymalaysia.net/ http://bit.ly/1Mz3qOK
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy