আমার যৌনাঙ্গ দিয়ে প্রসাব করার পর কিংবা বড়টা করার সময় জোরে প্রেসার দিলে বীর্যের মতন কিছু বের হয়, এটা কি ধরনের সমস্যা কেউ জানলে জানাবেন প্লিজ .....?

এই সমস্যাটা আমি যখন প্রসাব করি তখন অবশ্য দেখি না কিন্তু যখন বড়টা করি তখন প্রসাব শেষ হয়ে গেলে যখন বড়টা করার জন্য প্রেসার দেই তখন অনেকটা ঘন লালার মত কি যেন বের হয় এবং বেশ খানিকটাই বের হয় । এই সমস্যা অনেক দিন ধরেই, তা, আমার যতটুকু মনে পড়ে ৭ ৮ বছর ধরে । তবে যখন স্বপ্নদোষ হয় কিংবা আগে যেদিন হস্তমৈথুন করতাম তখন, এই ঘন লালার মত কিছুই বের হত না বা এখন ও হয় হয় না, এক দিন দুই দিন পর এই সমস্যা আবার হত । তবে বলে রাখি আমি হস্তমৈথুন ২.৫ বছর যাবত একদমই করি না । যা বের হয় সেটা স্বপ্নদোষ হলে বের হয় । আর এমন ও না যে স্বপ্নদোষ ঘন ঘন হয় ।


এইটা কি ধরনের সমস্যা ??? কারও জানা থাকলে অনুগ্রহ করে জানাবেন । এবং এটা আমার যৌন জীবনে কোন প্রভাব পড়বে কিনা জানাবেন । এর থেকে উত্তরনের উপায় কি কি ইত্যাদি জানাবেন প্লীজ ।

7211 views

2 Answers

অবশ্যই এটা আপনার জন্য হুমকিস্বরুপ|এটা নির্গত হওয়ার ফলে আপনার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে|আপনি দ্রুত কোনো একজন অভিজ্ঞ যৌনবিশেষজ্ঞের চিকিৎসা নিন|

7211 views Answered

প্রস্রাবের আগে পরে বা প্রস্রাবের চাপ দিলে চটচটে যে তরল পদার্থ বের এটা বীর্য নয়! এটি বিভিন্ন গ্রন্থির ক্ষরণ, যা ভেসিকল ফ্লুইড (তরল) বলে থাকে ডাক্তারগন। এটা কোন রোগ বা সমস্যা নয়, এটি স্বাভাবিক। অনেক সময় কষা পায়খানা হলেও এই তরল যেতে পারে। তাই কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা দুর করুন। তবে এই তরল অতিমাত্রায় প্রতিদিন বের হলে একজন যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন।

7211 views Answered

Related Questions

Next steps