HSC এর বিষয় সম্পর্কে জানতে চাই?
2 Answers
HSC তে ও আপনাকে বিজ্ঞান বিভাগ নিয়ে পরতে হবে | SSC GPA-5 ওHSC GPA-5 হলে আপনি মেডিকেল কলেজে এ আবেদন করলে চান্স পেতে পারেন।বাকি টা আল্লার উপর নির্বর।আবার কেউ 4.80 নিয়ে ও ভর্তি পরীক্ষা টিকে যাই
সর্বশেষ ২০১৪ - ১৫ সেশনে মেডিকেল ভর্তির জন্য যোগ্যতা এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম ৮ পয়েন্ট পেতে হবে তবে কোনটিতে ৩.৫ এর কম হলে আবেদন করা যাবে না।আবার জীব বিজ্ঞানে ন্যূনতম ৩.৫ পেতে হবে।সামনের আরো ২ বছর পর এর পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।যদি পরিবর্তন হয় তবে সর্বমোট পয়েন্ট ৯ এর বেশি চাইবে বলে মনে হয় না।
যেহেতু জীববিজ্ঞানে ৩.৫ পেতে হবে তাই বুঝা যাচ্ছে আপনাকে গণিত,রসায়ন,পদার্থের পাশাপাশি জীববিজ্ঞান ও এইচএসসিতে বিষয় হিসাবে পড়তে হবে।এক্ষেত্রে আপনি উচ্চতর গণিত বা জীববিজ্ঞান কে চতুর্থ বিষয় হিসাবে নিতে পারবেন।
এসএসসি,এইচএসসি মিলে ১০ পয়েন্ট পেলেই যে আপনি মেডিকেলে চান্স পাবেন তা কিন্তু নয় বরং আপনাকে ভর্তি পরীক্ষায় ভালো করতে হবে।