আমার ফোন symphony D51i চার্জে লাগালে charging error আসে এজন্য আমি কি করতে পারি?
4 Answers
প্রথমত আপনার চার্জার পরিবর্তন করে দেখুন । এটা সাধারণত চার্জারের যান্ত্রিক ত্রুটির কারণে হয় । যদি চার্জার পরিবর্তন করে কাজ না হয় তবে আপনার ফোনটা সার্ভিস পয়েন্টে দিন ।
খুব ভালো একটি প্রশ্ন করেছেন । সর্বপ্রথম আপনার চার্জারটি পরিবর্তন করে দেখুন, ব্যাটারি পরিবর্তন করে দেখুন । (অনেক সময় এই দুইয়ের একটিতে সমস্যা হলেও উল্লেখিত সমস্যাটি দেখা যেতে পারে । ) এবার শেষমেষ না হলে (যদি পারেন) মোবাইলের মাদারবোর্ডটি ভালোভাবে পরিস্কার করে, চার্জিং আইসি (যদি থাকে অন্যথায় সিপিইউ) হালকা সোল্ডারিং করে দেখতে পারেন । তবে সিপিইউতে সোল্ডারিং করার সময় সাবধান! ডেড হয়ে যেতে পারে । একান্ত না হলে চার্জিং আইসি চেঞ্জ করে দেখতে হবে । অন্যান্য পার্টস গুলার প্রতিও নজর দিতে হবে । আর আইসি পাওয়া না গেলে চার্জিং পোর্ট থেকে পজিটিভ লাইনে একটা ডায়োড লাগিয়ে কানেক্টরে জাম্পার করে শেষ এবং অব্যর্থ চেষ্টাটি করতে পারেন । সেক্ষেত্রে চার্জ হওয়ার সময় বার শো চরবেনা তবে চার্জার খুলে ফেললে অথবা চার্জ ফুল হয়ে গেলে তখন বার শো করবে এবং চার্জ দেখা যাবে । (অনেক কষ্টে লিখেছি, কেউ ক্রেডিট ছাড়া শেয়ার করবেননা) । বিদ্রঃ আমি মোবাইল হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার এর ওপর কোর্স করেছি এবং 1 বছরের বেশি প্রাকটিস করেছি তাই অনেক সহজেই সমাধান দিয়ে দিলাম তবে নতুন কেউ কাজচা করতে গেলে মোবাইলের বারুটা বাজতে পারে, সো সাবধান!!
এটা একটা অস্থায়ী সমস্যা,আমার সেটও সিম্পনি D46i.আমারও এরকম হতো| আর যদি বারবার হয় তাহলে আপনার চার্জারটা পাল্টিয়ে ফেলুন|ipower চার্জারগুলো নিতে পারেন|
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy