3 Answers
অরুচি কোনো রোগ নয়, অরুচি হলো অন্য রোগের উপসর্গ।
যেমনঃ গ্যাস্ট্রিক, আলসার, জ্বর, পেটে কৃমি
হলে, ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া, অন্ত্রের সংক্রমণ, যক্ষ্মা, পেটের নানা সমস্যা, জিহ্বা প্রদাহ, মুখের ঘা, প্রদাহ, রক্তশূন্যতা মুখ ও দাঁতের অযত্ন ভিটামিন বি ও জিংকের অভাবে অরুচি দেখা দিতে পারে।
মানসিক চাপ যেমন বিষণ্ণতায় সমস্যায় রুচি
কমে যায়।
এই ধরণের সমস্যায় চিকিত্সকগন সাধারণত Domperidone 10mg খাওয়ার আগে দিন তিনবার। Esomeprazole 20Mg খাওয়ার 30 মিনিট আগে দিন দুইবার। Zinc-B সিরাপ দুই চা চামচ করে দিন দুইবার খাওয়ার পরে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে, অরুচি সমস্যায় একজন গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ অথবা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ঔষধ খেতে পারেন।
বিঃদ্রঃ বয়স অনুপাতে ঔষধের মাত্রা তারতম্য হয়! যে কোন ঔষধ ডাক্তারের পরামর্শ ব্যতীত সেবন করা নিষেধ।
3087 views
Answered
স্বাভাবিক নিয়মে অরুচি হলে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন...... * প্রতিদিন দুপুরে খাবার আগে লবণ দিয়ে একটু আদা চিবিয়ে খান । এতে ক্ষিধে বাড়বে এবং মুখের রুচি ফিরে আসবে। * খাওয়ার আগে হালকা হাঁটাহাঁটি করুন, এতে খাওয়ার রুচি বাড়বে, হার্টও ভালো থাকবে। * আগে পুষ্টিকর খাবার খান, এরপর পানি ও পানিজাতীয় খাবার। * মিষ্টি স্বাদের ফল রুচিবর্ধক। তাই এক বা একাধিক ফল ও ফলের জুস খেতে পারেন। * ক্ষুধা বা রুচিবর্ধক আরো কিছু খাবার আছে। যেমন- আমলকী, কিশমিশ, মিষ্টি, আচার, সালাদ, পেঁয়াজ ইত্যাদি। তবে যদি কোনো রোগের কারণে খাদ্যে অরুচি দেখা দেয় বা হঠাত করে অরুচি দেখা দেয় তাহলে অবশ্যই চিকিত্সকের শরণাপন্ন হওয়া উচিত।
3087 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy