আমার মুখে খাওয়ার কোনো রুচি নেই?

অামার মুখে খাওয়ার কোনো রুচি নেই।এটা কি সমস্যার কারণে হতে পারে? দিন দিন শুকিয়ে যাচ্ছি। খাওয়ার রুচি বাড়ানোর জন্য কোনো ওষুধ অাছে?
3801 views

7 Answers

খাওয়া দাওয়ার দিকে কখনোই পিছিয়ে থাকবেন না এতে শরীর এর জন্য ক্ষতিকর, যতটুকু সম্ভব ভিটামিন যুক্ত খাবার খান সাথে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন টক জাতীয় খাবার মুখের স্বাদ বাড়ায় তাই হালকা টক জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন রুচি বাড়ানোর জন্য সিনকারা নামের সিরাপ টি খেতে পারেন।

3801 views Answered

খাদ্যে অরুচি কোনো রোগ নয়। এটি হতে পারে নানা রোগের লক্ষণ। দীর্ঘমেয়াদি সংক্রমণ, যক্ষ্মা, পেটের নানা সমস্যা, ক্যানসার, বিভিন্ন ওষুধের প্রভাবে খাদ্যে অরুচি হতে পারে। মানসিক চাপ ও সমস্যায়ও রুচি কমে যায়। সহজপাচ্য ও মুখরোচক খাবার, ফল বিশেষত টক ফল যেমন আমড়া, বরই, আচার, লেবু ইত্যাদি খেয়ে রুচি ফেরানোর চেষ্টা করা যায়। কিন্তু সমস্যা দীর্ঘমেয়াদি ও তীব্র হলে পরীক্ষা করে সঠিক রোগ নির্ণয় করা উচিত

3801 views Answered

স্বাভাবিক নিয়মে অরুচি হলে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন...... * প্রতিদিন দুপুরে খাবার আগে লবণ দিয়ে একটু আদা চিবিয়ে খান । এতে ক্ষিধে বাড়বে এবং মুখের রুচি ফিরে আসবে। * খাওয়ার আগে হালকা হাঁটাহাঁটি করুন, এতে খাওয়ার রুচি বাড়বে, হার্টও ভালো থাকবে। * আগে পুষ্টিকর খাবার খান, এরপর পানি ও পানিজাতীয় খাবার। * মিষ্টি স্বাদের ফল রুচিবর্ধক। তাই এক বা একাধিক ফল ও ফলের জুস খেতে পারেন। * ক্ষুধা বা রুচিবর্ধক আরো কিছু খাবার আছে। যেমন- আমলকী, কিশমিশ, মিষ্টি, আচার, সালাদ, পেঁয়াজ ইত্যাদি। তবে যদি কোনো রোগের কারণে খাদ্যে অরুচি দেখা দেয় বা হঠাত করে অরুচি দেখা দেয় তাহলে অবশ্যই চিকিত্সকের শরণাপন্ন হওয়া উচিত।

3801 views Answered

সিনকারা নামের সিরাপ টি খেতে পারেন। অথবা বি- ফিফটি ফোর্ট ক্যাপসুল খেতে পারেন। এতে আপনার রুচি বেড়া যাবে।

3801 views Answered

আপনি সিনকারা ফাইলটি খেতে পারেন. খাবারে রুচি আসবে, এবং শরীরের সব ভিটামিনের অভাব পূরুণ করবে...

3801 views Answered

খাওয়ায় অরুচি হওয়া কোনো রোগ বা রোগের লক্ষন নয়।এটি ভিটামিনের অভাবের কারনে হয়ে থাকে। আপনি নিয়মিত ভটামিন সি সেবন করুন এতে অনেক উপকার হবে।

3801 views Answered

আপনি যেহেতু ওষুধের কথা বলেছেন তাহলে আপনি পিউটন সিরাপ খেতে পারেন। এটা ভাল ভিটামিন।

3801 views Answered

Related Questions

Next steps