মেছতা আউট কর‌বো কিভা‌বে?

আমার গা‌লে মেছতার কা‌লো দাগ হ‌য়ে গে‌ছে ব্রন থে‌কে । এখন আমি কিভা‌বে এর থে‌কে মু‌ক্তি পা‌বো ? কোনো টিপস থাক‌লে দিন অথবা কো‌নো ক্রি‌মের নাম দিন ।
3432 views

4 Answers

আপনি রেমি স্পর্ট ক্রীম অথবা এলিট মেসতা

গার্ড ক্রীম টি ব্যবহার করতে পারেন।

3432 views Answered

কাজটা অত্যন্ত কঠিন, তবে করতে পারলে মেছতা ব্রণ আজীবনের জন্য চলে যাবে.. ওরিজিনাল চন্দন কাঠকে (যেটা সাধারণত খাগরাচরিতে পাওয়া যায়) পাটার(যেখানে পেয়াজ,রসুন বাটা হয়) উল্টোপিঠে একচামচ কাচাদুধ দিয়ে চন্দন কাঠটাকে ১০ মিনিট ঘসতে থাকুন, দেখবেন কিছুক্ষণ পর ওই মিশ্রনটা বাদামী রঙের হয়ে গেছে যা অনেকটা ফেয়ার & লাভলীর মতই, এবার ভালোভাবে মুখ ধুয়ে পুরো মুখে এটা লাগিয়ে ঘুমিয়ে পড়ুন,সকাল বেলা ঘুম থেকে উঠে দেখবেন মুখে একটা টানটান ভাব অনুভব করছেন তারপর ধুয়ে ফেলুন | এভাবে ১ সপ্তাহ করলে আপনার মেছতা ব্রণ এবং মুখের দাগ জাতীয় সমস্যা থেকে চিরতরের রেহাই পাবেন | (পরীক্ষিত )

3432 views Answered

 কয়েকটি প্রাকৃতিক উপাদানের তৈরী মাস্ক নিয়ে আলোচনা করব যা ব্যাবহারে নিয়িমিত আপনার ত্বকের মেছতার সমস্যা দূর করা সম্ভব।

দারুচিনি ও দুধের সরঃ

এক চিমটি দারুচিনি গুড়ো এবং সামান্য দুধের সর হাতের তালুতে আঙুল নিয়ে ভালো করে মেশান। এরপর এই মিশ্রণটি মেছতার দাগের ওপর লাগান। এরপর ১৫ মিনিট অপেক্ষা করে শুকিয়ে এলে ঠাণ্ডা পানি দিয়ে আলতো ঘষে তুলে ফেলুন। এটি প্রতদিন ঘুমানোর আগে ব্যাবহার করলে দ্রুত মেছতা দূর হয়।

ত্বকে মেছতার দাগ দূর করার উপায়ছোলার ডালঃ

যাদের মুখে বয়সের জন্য মেছতা পড়ে তারা ছোলার ডাল ব্যাবহার করে অনেক উপকার পেতে পারেন। এজন্য প্রথমে ছোলার ডাল সারাদিন ভিজিয়ে রেখে দিন। এরপর আধা কাপ ছোলার ডালের সাথে ১ চামুচ মধু মিশিয়ে পানির পরিবর্তে কাচা দুধ দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন। এবার এটি সম্পুর্ন মুখে লাগিয়ে ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এটি মেছতার সাথে সাথে ত্বকের রিঙ্কেলস দূর করতেও সাহায্য করে।

লেবুর রস ও চিনিঃ

প্রথমে একটা লেবু চিপে নিয়ে তা পরিষ্কার তুলা দিয়ে সরাসরি মেছতার উপর লাগিয়ে নিন। এরপর ১৫ মিনিট পর আরেক টুকরা লেবুর উপর আধা চামুচ চিনি ছড়িয়ে নিয়ে মেছতার উপর হালকা করে ৫ মিনিট ঘষে নিন। এরপর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। এটি প্রতিদিন ব্যাবহারে দ্রুত মেছতা দূর হয়।

টক দইঃ

মুখের মেছতা দূর করতে টকদই এর বিকল্প নেই। ২ চামুচ টকদই এর সাথে আধা চামুচ মধু মিশিয়ে পেষ্ট তৈরী করে নিন। এবার এটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। এটি সপ্তাহে ৪ দিন ব্যাবহারে খুব দ্রুত ফলাফল পাওয়া যায়।

টমেটোঃ

টমেটোর ভিটামিন সি মেছতা দূর করতে অনেক উপকারী। একটা টমেটো কেটে মেছতার অংশটুকু প্রতিদিন ৫ থেকে ৮ মিনিট ম্যাসাজ করুন। এতে মেছাতা খুব দ্রুত হালকা হয়।

এলোভেরাঃ

এলোভেরার পাল্প ত্বকের দাগ দূর করতে অনেক উপকারী। একটি এলোভেরা কেটে এর জেলো এক চামুচ মধুর সাথে মিশিয়ে মেছতার উপর লাগিয়ে নিন। এবার ২০ মিনিট পর হালকা আঙ্গুল দিয়ে ঘষে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন।

3432 views Answered

বেটনোভেট সি এল ব্রনের দাগ উঠানোর কাজে ব্যবহৃত হয়। বেটনোভেট সি এল ক্রিম নিয়মিত ব্যবহারেও মেছতার, যে কোন ব্রনের দাগ, কাটা দাগ, আস্তে আস্তে হালকা হয়ে যায়। এই ক্রিমটি ঘুমাতে যাওয়ার আগে, মুখ ভালো করে ধুয়ে, লাগিয়ে নিবেন। মেছতার দাগ যেখানে আছে শুধু সেখানে হালকা করে দিয়ে, ম্যাসেজ করে শুয়ে পরবেন। এই পদ্ধতিতে প্রতিদিন ব্যবহারে দেখবেন মেছতার দাগ ও অনন্য দাগ বেশ হালকা হয়ে যাচ্ছে।

3432 views Answered

Related Questions

Next steps