সরকারী MATS এ চান্স পেলে পড়া শেষ করে কি হওয়া যাবে ৷ আর এটা পড়া বর্তমানে কতটা যুগোপযোগী?
1 Answers
MATS কোর্স সম্পন্নকারীকে DMF সার্টিফিকেট প্রদান করে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিতসা অনুষদ। DMF , ডিগ্রি প্রাপ্তরা সহকারী ডাক্তার।প্রাপ্তরাসহকারী বলারকারন সরকারের পল্লী চিকিতসক কার্যক্রম থেকে কিছু প্রাথমিক (Grass Root) পর্যায়ের চিকিতসক শ্রেণী গ্রামের বিভিন্নমহল্লায় ছড়িয়ে ছিটিয়ে আছে।DMF, ডিগ্রি প্রাপ্তরা বহু ভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবার পরিকল্পনামন্ত্রনালয়ের অধীনে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে,বিভিন্ন স্বাস্থ্য উপ-কেন্দ্রে,ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে,স্কুল হেলথ ক্লিনিক,বিভিন্ন আধাসরকারী/কর্পোরেশন- যেমন- তিতাসগ্যাস, বি,আই,ডব্লিউ,টি,সি, বিজিপ্রেস,বাংলাদেশ বিমান ইত্যাদি ছাড়াও বিভিন্নএনজিও প্রতিষ্ঠানে যেমন- ব্রাক,গণস্বাস্থ্য,কেয়ার,গণসাহায্য সংস্থা, আই সি ডিডিআর্বি, Save the Children(USA)/(UK). ইহা ছাড়াও দেশী বিদেশী নানাপ্রতিষ্ঠানে DMF ডিগ্রিপ্রাপ্তগন নিয়োগ পেয়ে থাকে।ভবিষ্যতে আরও নতুন কর্মক্ষেত্র তৈরী হবে। শুধুসরকারী পর্যায়ে নিয়োগ দেয়ার জন্য যথেষ্ঠ সংখ্যক DMF ডিগ্রিধারী না থাকায় বার বার নিয়োগ বিজ্ঞপ্তিদিয়েও আসনখালি থেকে যায় ।এই সমস্যা সমাধানের জন্যই সরকার বেশী সংখ্যক DMF ধারী ডাক্তার তৈরীর জন্য বেসরকারী পর্যায়েশিক্ষা দেয়ার ব্যবস্থা শুরু করেছে।বলতে গেলে বর্তমানে এবং সামনে DMFসার্টিফিকেট নিয়ে যথেষ্ঠ চাকুরীর সুযোগরয়েছে।আবার চাকুরী না করলেও একজন DMF ডাক্তারপ্রাইভেট প্রাকটিশনার হিসাবেশহরে বন্দরে কিংবা গ্রামে ডাক্তারী করে মাসে ভালো পরিমান অর্থ রোজগার করতেপারবে যাহা একটা ভালো চাকুরীর চেয়ে কোন অংশে কম নয়।সরকারীচাকুরীতে DMF-দের Sub-Assistant Community MedicalOfficer বা উপ-সহকারী চিকিতসা কর্মকর্তা অথবা MedicalAssistant হিসাবে এবং বেসরকারী ক্ষেত্রে নানাবিধ পদেচাকুরীতে নিয়োগ দেয়া হয়।এক কথায় কোর্স সম্পন্ন করলে ১০০ •/• নিশ্চিত চাকুরী অথবা আত্ম কর্মসংস্থানের সুযোগরয়েছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy