7 Answers

ধনী ও সুপ্রতিষ্ঠিত : ধনী ছেলেরা সহজেই দৃষ্টি আকর্ষণ করে মেয়েদের। কারণ মেয়েরা আর্থিক নিরাপত্তাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। এছাড়া বিলাসী জীবনযাপনের নিশ্চয়তা তো রয়েছেই! তাই ধনী পুরুষরা মেয়েদের পছন্দের তালিকায় থাকেন প্রথমদিকে। ধনী ছেলেদের চেহারা বা ব্যক্তিত্বও তখন গৌণ বিষয় হয়ে যায়। ঠিক একই কারণে সুপ্রতিষ্ঠিত ছেলেদের প্রতিও মেয়েদের দুর্বলতা থাকে। তবে এখানে আর্থিক নিরাপত্তার পাশাপাশি প্রাধান্য পায় সামাজিক মর্যাদা। বিশেষ করে যেসব মেয়েরা সামাজিক মর্যাদাসম্পন্ন পরিবার বেড়ে ওঠে, তারা সুপ্রতিষ্ঠিত ছেলেদের প্রতি ঝোঁকে বেশি। জনপ্রিয় : জনপ্রিয় ছেলেদের প্রতি মেয়েদের আলাদা রকম আকর্ষণ থাকে। জনপ্রিয় বলতে যে শুধু গতানুগতিক মিডিয়া স্টার তা নয়, বরং অফিস বা বন্ধুদের মাঝে জনপ্রিয় অথবা বিশেষ কোনো কাজে সুপরিচিত ছেলেরাও এ তালিকার অন্তর্ভুক্ত। কেন মেয়েরা এ ধরনের ছেলেদের পছন্দ করে? এর কারণ মূলত নিজেও জনপ্রিয় হতে চাওয়ার আকাঙ্খা। নিজে জনপ্রিয় হতে না পারলেও সকলের আলোচনার কেন্দ্রবিন্দু, এমন ছেলেকে সঙ্গী হিসেবে বেছে নেয়ার প্রবণতা এটাই প্রমাণ করে। বর্তমান সময়ে ফেসবুকের কথিত সেলিব্রিটি বা জনপ্রিয় ব্লগাররাও মেয়েদের পছন্দের তালিকায় চলে এসেছেন! স্টাইলিশ ও ফ্যাশনেবল : রুচিশীলতার ব্যাপারটিতে মেয়েরা অনেক বেশি স্পর্শকাতর হয়ে থাকে। তাই স্টাইল ও ফ্যাশনে রুচির পরিচয় দিতে পারে, এমন ছেলেদেরই মেয়েরা পছন্দ করে। চেহারা যেমনই হোক না কেন, স্টাইলিশ ও ফ্যাশনেবল ছেলেদের প্রতি মেয়েরা সহজেই দুর্বল হয়ে পড়ে। হালের ফ্যাশন সম্পর্কে সচেতন এবং স্টাইলে রুচিবোধ রয়েছে এমন ছেলেরা মেয়েদের পছন্দের তালিকায় আগে থাকে। উচ্চতা এবং চুল : খাটো ছেলেদের মেয়েরা যেমন পছন্দ করে না, তেমনি টাকমাথাও তাদের পছন্দ নয়! সমান উচ্চতা বা নিজের চেয়ে কম উচ্চতার ছেলেদের মেয়েরা এক প্রকার এড়িয়েই চলে। এ কথা টাকের ক্ষেত্রেও প্রযোজ্য। মাথাভর্তি চুল এবং লম্বা ছেলেরা মেয়েদের মন সহজেই হরণ করে নেয়। তাই মেয়েরা এমন ছেলেদেরই সঙ্গী হিসেবে বেছে নেয়, যে তার চেয়ে লম্বা এবং মাথায় টাকের আভাসমাত্র নেই! বাবার মতো যত্নশীল ও দায়িত্ববান : বেশিরভাগ মেয়েরই আইডল বা আদর্শ পুরুষ থাকে তার বাবা। কারণ ছোটবেলা থেকেই যত্নশীলতা ও দায়িত্ববোধ দেখে বড় হয়। তাই মেয়েরা স্বভাবতই যত্নশীল ও দায়িত্ববান ছেলেদের পছন্দ করে। যে ছেলে তাকে বাবার মতো আগলে রাখতে পারবে, যত্ন করবে এবং সকল প্রকার দায়-দায়িত্ব নেবে - এমন ছেলেদেরই মেয়েদের পছন্দ করে বেশি, এসব গুণই মেয়েরা খুঁজে বেড়ায় ছেলেদের মাঝে। যে দিতে পারে নিরাপত্তা : মেয়েরা সবচেয়ে বেশি যে বিষয়টির কথা ভাবে, তা হলো নিরাপত্তা। যেসব ছেলেরা দিতে পারে নিরাপত্তার অনুভব, সেসব ছেলেদের প্রতি মেয়েদের আকর্ষণ থাকে সবচেয়ে বেশি। এ কারণেই মেয়েরা সাহসী ছেলেদের প্রতি একটু দুর্বল থাকে বেশি। আবার যেসব ছেলেরা পুরুষালী আচরণ করে, তাদের প্রতি ঠিক একই কারণে মেয়েদের ঝোঁক থাকে। নরম স্বভাবের এবং ভদ্র ছেলেরা সামাজিকভাবে এগিয়ে থাকলেও প্রচলিত 'দুষ্টু' ছেলেরা মেয়েদের পছন্দের তালিকায় থাকে এগিয়ে। এক নারীতে সন্তুষ্ট : কোনো মেয়েই চায় না তার সঙ্গীকে অন্য কারো সাথে ভাগ করে নিতে। একারণে এক নারীতে সন্তুষ্ট থাকে এমন ছেলেদের পছন্দ করে মেয়েরা। অনেক মেয়ে বন্ধু রয়েছে বা মেয়েদের মাঝে জনপ্রিয়, এমন ছেলেদের মেয়েরা একটু এড়িয়েই চলে! আবার পূর্বে দুইয়ের অধিক প্রেম ছিল, এমন ছেলেদেরও মেয়েরা কম পছন্দ করে। মোটকথা, যেসব ছেলেরা বিশ্বস্ত থাকে, তাদের প্রতিই মেয়েরা হয় দুর্বল। তবে সবকিছুর মূল হলো মন। যার মন যাকে ভাল লাগে তাকেই সে ভালবাসে। চাই সে গরীব হোক, ধনী হোক, আনস্মার্ট হোক।

7721 views Answered

☞ বুদ্ধিমান পুরুষঃ নারীদের কাছে বুদ্ধিমান পুরুষ খুবই পছন্দের। বুদ্ধিমান পুরুষের কথা বলার ধরণ, আচার আচরণ এবং সেন্স অফ হিউমার অন্যান্যদের তুলনায় বেশ আলাদা ধরণের থাকে। তারা শুধুমাত্র তাদের সেন্স অফ হিউমার ব্যবহার করে নারীরা কখন কোন জিনিসটি পছন্দ করেন তা বুঝতে পারেন। যে কোনো ধরণের সমস্যা তুড়ি বাজিয়েই সমাধান করার ক্ষমতা রাখেন। আর এ কারনেই নারীরা বুদ্ধিমান পুরুষদের প্রতি অনুভব করেন দুর্নিবার আকর্ষণ। ☞ আত্মবিশ্বাসী পুরুষঃ মেয়েরা আত্মবিশ্বাসী পুরুষদের অনেক পছন্দ করেন। আত্মবিশ্বাসী পুরুষেরা নিজের সম্পর্কে এবং নিজের জীবন এবং সম্পর্ক সম্বন্ধে বেশ পরিষ্কার ধারণা দিয়ে থাকেন। তাদের মধ্যে কোনো ধরণের মেকী ভাব থাকে না। তারা অনেক সোজাসাপ্টা চলাফেরা করেন তা নারীদের আকর্ষণের মূল কারণ। আর স্বভাবসুলব কারনেই মেয়েরা নিজের চাইতে বেশি আত্মবিশ্বাসী পুরুষ পছন্দ করে থাকেন। ☞ মনোযোগী পুরুষঃ নারীরা চান তাদের কথা কেউ মন দিয়ে শুনুক। সব সময় বুঝতে হবে এমন কোনো কথা নেই, শুধুমাত্র কেউ তাদের কথা মন দিয়ে শুনছেন তা তাদের মনে বেশ বড় ছাপ ফেলে যায়। নিজেকে তার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে করেন নারীরা। সেকারণে নারীদের মনোযোগী পুরুষ খুব পছন্দের হয়ে থাকে। আড্ডায় বা কোনো স্থানে কথা বলার সময় যে পুরুষটি তার দিকে মনোযোগ দিচ্ছেন, লক্ষ্য করলে দেখবেন নারীরা সেই পুরুষের প্রতি দুর্বলতা প্রকাশ করেন। কারণ নারীরা এই ধরণের মনোযোগী পুরুষদের প্রতি আকর্ষণ অনুভব করে থাকেন। ☞ রোম্যান্টিক পুরুষঃ নারীরা অনেক বেশি রোম্যান্টিক স্বভাবের হয়ে থাকে। বোঝার বয়স হওয়ার পর থেকেই তাদের মনের ভেতরে যে স্বপ্ন বোনা শুরু হয় একজন স্বপ্নের রাজপুত্র নিয়ে এটি তারই বহিঃপ্রকাশ। স্বপ্নের জগতে অনেক রোম্যান্টিক জিনিস চিন্তা ভাবনা করে থাকেন নারীরা। সে কারণে রোম্যান্টিক ধরণের পুরুষের সকল আচার আচরণ নারীদের আকর্ষণ করে থাকে। রোম্যান্টিক পুরুষের সাথে মেলামেশায় নারীরা নিজেদের স্বপ্নের রাজপুত্রের দেখা পেয়েছেন বলে ভাবতে থাকেন। ☞ প্লে’বয় ধরণের পুরুষঃ প্লে’বয় ধরণের পুরুষের প্রতি বেশিভাগ নারীরাই আকর্ষণবোধ করে থাকেন। এর কারণ এই ধরণের পুরুষের মধ্যে রয়েছে নারীদের চাহিদামতো সকল বৈশিষ্ট্য। আত্মবিশ্বাস, পৌরুষ, সম্পর্কে খানিকটা ‘ডমিনেটিং’ ভাব, রহস্যময়টা এবং স্টাইল এই সবই যা নারীদের আকর্ষণ করে রয়েছে এই ধরণের পুরুষের মধ্যে। নারীরা রাফ এবং ডেয়ারিং স্বভাবের কারনেও এই ধরণের পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়েন।

7721 views Answered

মেয়েরা সধারণত ছেলেদের চেহারা এবং টাকা পয়সা দেখে প্রেম করে?

7721 views Answered

• চওড়া কাঁধের পুরুষদের প্রতি নারীরা আকৃষ্ট বেশি হয়। বলা হয়ে থাকে, চওড়া কাঁধের মাঝেই নারীরা নিরাপত্তা ও উষ্ণতা খুঁজে পায়। • আত্মবিশ্বাসী পুরুষদের নারীরা অনেক বেশি পছন্দ করে। পুরুষদের কথা বলার ধরন দেখেই তারা বুঝতে পারে সে কতটা আত্মবিশ্বাসী। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী পুরুষদের নারীরা খুব একটা পাত্তা দেয় না। • হাসি, যা নারীদের প্রেমে ফেলতে অনেক বড় হাতিয়ার হিসেবে কাজ করে। আর খুব গম্ভীর বা অনেক বেশি হাস্যোজ্জ্বল পুরুষদের নারীরা একটু কমই পছন্দ করে। তাই পরিমিত সুন্দর হাসি দিয়েই নারীদের মন জয় করার চেষ্টা করুন। • কোনো নারীকে আকৃষ্ট করতে চাইলে পোশাকের বিষয় একটু সচেতন থাকতে হবে। তবে তার মানে এই নয় যে সবসময় স্টাইলিশ পোশাক পরে নারীদের সামনে যেতে হবে। পরিপাটি পোশাকই বলে দিবে আপনি জীবনযাপনে কতটা সচেতন। • যদি আপনি কোনো নারীর সঙ্গে দেখা করার কথা চিন্তা করেন তাহলে অবশ্যই সুগন্ধির বিষয়ে সচেতন হতে হবে। কারণ এই সুগন্ধির ঘ্রাণই সাহায্য করবে পছন্দের নারীকে আকৃষ্ট করতে। কারণ সুগন্ধির ঘ্রাণই তার সামনে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবে। • শারীরিকভাবে ফিট পুরুষদের প্রতি নারীদের নজর একটু বেশি থাকে। তাই বলে আপনার সিক্স প্যাক থাকতে হবে তা নয়। তবে সুস্বাস্থ্যের অধিকারীদের এ ক্ষেত্রে অগ্রাধিকার বেশি থাকে। ভুড়ির বিষয়ে সাবধান! কারণ এই বিষয়টি আপনার প্রেমের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে। • নারীরা পছন্দের ক্ষেত্রে পুরুষদের কণ্ঠস্বরকে অনেকটা প্রাধান্য দেয়। মেয়েলি কণ্ঠস্বরের পুরুষদের তারা কখনোই পছন্দ করে না। • নিজের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে যেসব পুরুষ সতর্ক থাকে তাদের নারীরা বেশি পছন্দ করে। তাই যদি পছন্দের মানুষকে পেতে চান তাহলে নিজের ক্যারিয়ারে বিষয়ে সচেতন থাকুন।

7721 views Answered

মেয়েরা ছেলেদের যে যে বিষয়গুলো খেয়াল করে :

1. প্রথমেই মেয়েরা যে বিষয়টি খেয়াল করে
৪৪% মেয়ে ছেলেটির হাসি। ২৩% মেয়ে ছেলের হাবভাব। ১৪% মেয়ে ছেলের পোশাক আশাক।১০% মেয়ে ছেলের বডি।৯% মেয়ে ছেলেটির চুল

সিগারেট খাওয়ার অভ্যাস ৫০% মেয়ে পছন্দ করে না , ২৮% তারা নিজেও জানে না, ২১ ভাগ মেয়ে পছন্দ করে।

2. দাঁত যাদের পরিস্কার নয় তাদের সাথে ৪৯ ভাগ মেয়ে কথা বলতেই পছন্দ করে না।

3. ৫৫% ভাগ মেয়ে মসৃন ত্বক পছন্দ করে।

4. ৬৩% ভাগ মেয়ে দরিদ্র ছেলেদের পছন্দ করে।

5. ৫৮% ভেজা বিড়াল ছেলেদের পছন্দ করে না।

6. ৬৩% মেয়ে নিজেদের চেয়ে বয়সে বড় ছেলেদের পছন্দ করে।

7. ১৩% মেয়ে প্রেমিকা আছে এমণ ছেলেদের সাথে প্রেম করতে রাজি।


8. মেয়েরা ছেলেদের সব চেয়ে বেশি পছন্দ করে ৩৪% মেয়ে সুন্দর চোখ, ২৬% মেয়ে সুন্দর হাসি, ৯% মেয়ে চুল, ১৩% মেয়ে গাল, ৭% মেয়ে স্কিন।

9. ৩০% মেয়ে প্রতিষ্ঠিত ছেলে, বাকিসব থাকলেই চলবে, ৪০% প্রতিষ্ঠিত কিন্তু স্মার্ট, ৩০% শুধু প্রেম ভালবাসা।

7721 views Answered

আমি মনে করি,, ছেলেদের সুন্দর ব্যবহার দেখে মেয়েরা প্রেমে পড়ে । মেয়েরা চায় যে তার জীবনে একজন ভাল মনের মানুষ আসুক ।

7721 views Answered

একজন কেয়ারিং ছেলেকে দেখে সব মেয়েরাই প্রেমে পড়ে!

 

7721 views Answered

Related Questions

Next steps