আমি কি করব বুঝতে পারছিনা?

আমি একটা মেয়েকে খুব ভালোবাসি।আমরা একই ক্লাসে পরি।মেয়েটিও আমাকে ভালোবাসে।কিনতু সে আমার সম্পর্কে আন্টি হয়।মানে আমার ফুফুর শাশুরীর চাচাত ভাইয়ের মেয়ে।আমি তাকে প্রপোজ করেছি কিন্তু সে আমাকে বলে যে আমাদের সম্পর্ক যদি মেনে না নেয় তখন তো তুমি কষ্ট পাবে।তাই তুমি আমাকে ভুলে যাও।আমি অন্য কারো সাথে রিলেশন ও করব না।শুধু তুমি ভালো থেকো। আমি বুঝতেও পারিনা সে আমাকে ভালবাসে কি না।কিন্তু সে নাকি আমার কষ্ট সহ্য করতেও পারেনা।এখন আমি কি করব?আমি তো ওকে ভুলতে পারবনা।আমাদের সম্পর্কটা কি ঠিক হবে?
3096 views

10 Answers

মেয়েটা যদি আপনাকে বলে থাকে যে ও আর কোন ছেলের সাথে রিলেয়েশন করবে না তার মানে সে আপনাকেই ভালবাসে।তাড়াহুড়া না করে ওকে বুঝতে চেষ্টা করুন। সে কেন আপনাকে এই কথা বলল। তারওতো কোন প্রবলেম থাকতে পারে।তাকে জিজ্ঞাসা করে ব্যাপারটা বুঝার চেষ্ট করুন।

3096 views Answered

হ্যা, উনি ঠিকই বলেছেন। বাড়ি থেকে যতসম্ভব এই সম্পর্ক মানবে না, আর যখন ভালোবাসার ঠিক ভবিষ্যৎ নেই, তখন এগিয়ে না যাওয়ায় ভালো, শুধু শুধু কষ্ট পাবেন। আর আপনি যদি তাকে খুব ভালোবেসে থাকেন এবং আপনার মনে যদি হয়, মেয়েটিও আপনাকে কিছুটা হলেও ভালোবাসে তাহলে, আপনাকে মাকে একবার এই বিষয়ে বলতে পারেন, উনিই ঠিক রাস্তা বলে দিতে পারবেন।

3096 views Answered

উনি টিক বলেছে,,, ভাই, সবার মা বাবা চায় -- যে উনার ছেলেকে ভাল দেখতে,, তাই তোমার মাকে একটু সাহস করে বলে ফেলুন,, তোমার মা কিছু একটা বলবেন।

3096 views Answered

মেয়েটা আপনাকে খুব ভাল একটা কথাই বলেছেন।মেয়েটা আপনার সম্পর্কে আন্টি হয় সেহেতু তার সাথে আপনার রিলেশন করা মোটে উচিত না।আপনাদের রিলেশন কেও মেনেও নিবে না। তাই যতটুকু এগিয়েছেন আপাতত এটা বন্দ করে দিন।যদি তার সাথে রিলেশন করেন তাহলে আপনার কষ্ট ছাড়া আর কিছু মিলবে না।

3096 views Answered

আপনার কথা শুনে মনে হচ্ছে মেয়েটিও আপনাকে ভালোবাসে কিন্ত সে সম্পর্কের দিক বিবেচনা করে ভালোবাসা প্রত্যাখ্যান করে। প্রকৃতপক্ষে এমন সম্পর্কের মাঝে নিজেকে জড়ানো উচিত নয় ।

3096 views Answered

মেয়েটা কিন্তু আপন আন্টি নয়। এতো দূর সম্পর্কের খালাকে বিয়ে করা আল্লাহ জায়েজ করেছেন। যারা এটা মানবে না তারা আল্লাহর বিধান ভঙ্গ করেছে। কিন্তু বিষয়টা সামাজিক দৃষ্টিতে দেখলে খারাপ দেখায়। আর মেয়েটির এ সম্পর্কে তেমন ইচ্ছে দেখতে পাচ্ছিনা। তাই ওকে ভুলে যাওয়াই ভাল

3096 views Answered

ইসলামে এ সম্পর্কে কোন বাধা নেই। ওর পরিবার রাজি না থাকলে ওকে বিয়ে করা উচিত হবেনা। সামাজিক দিক দেখতে হবে

3096 views Answered

আমার মনে হয়, ওর সাথে রিলেশন না করাটাই ভাল হবে। কেননা কারো সাথে প্রেম করে পরে তাকে যদি না পান তাহলে, প্রেম করে লাভ নেই। সুতরাং ওকে ভুলে যান। আপনার জন্য এটাই ভাল হবে।

3096 views Answered

এই রকম সম্পর্ক আমাদের সমাজে ততটা মূল্য পায় না, তাই এইরকম সম্পর্কে না জড়ানোি ভালো হবে, কষ্ট হলেও ভবিষ্যতের কথা ভেবে ভোলার চেষ্টা করুন, ইচ্ছা থাকলে সব সম্ভব।

3096 views Answered

মেয়েটা আপনাকে খুব ভাল একটা কথাই বলেছেন। মেয়েটা আপনার সম্পর্কে আন্টি হয় তার সাথে আপনার রিলেশন করার প্রস্নই আসে না।মানে তার সাথে আপনার রিলেশন করা মোটেও উচিত না।আপনাদের রিলেশন কেও মেনেও নিবে না। তাই যতটুকু এগিয়েছেন আপাতত এটা বন্দ করে দিন।তার কথা মন থেকে মুছে ফেলুন চেস্টা করলেই সম্ভব।যদি তার সাথে রিলেশন করেন তাহলে আপনার কষ্ট ছাড়া আর কিছু মিলবে না।

3096 views Answered

Related Questions

Next steps