7 Answers
দেখতে দেখতে এসেই গেল গরমকাল। এই গরমে সব চাইতে কঠিন কাজটি হলো ত্বকের সৌন্দর্য ঠিকঠাক মতো ধরে রাখা। রোদের প্রচণ্ড তাপ, ধুলোবালি এবং বিরূপ আবহাওয়ার কারণে এই সময় চেহারার সৌন্দর্য ধরে রাখা বেশ কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু যদি নিয়মিত প্রতিদিন সঠিকভাবে যত্ন নেয়া হয় তবে এই গরমেও ধরে রাখা যাবে চেহারার সৌন্দর্য। চলুন তবে দেখে নেই চেহারার সৌন্দর্য ধরে রাখার কিছু উপায়।
উজ্জলতা বৃদ্ধিতে পেঁপের ব্যবহার
রোদের তীব্রতায় ত্বক পুড়ে কালো হয়ে যায় এবং ঘামের ওপর ধুলোবালি জমে ত্বক কালো দেখায়।ত্বকের হারানো উজ্জলতা ফিরিয়ে আনতে ব্যবহার করুন পেঁপে। পাকা পেঁপে স্লাইস করে কেটে নিন। এরপর এই পেঁপে মুখ, হাত, পা, গলা এবং ঘাড়ের ত্বকে ভালো করে ঘষে নিন। শুকিয়ে উঠলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে মাত্র ২ দিন ব্যবহারে বাড়বে ত্বকের উজ্জলতা।
ত্বককে সুস্থ রাখতে ফেইস মাস্ক
২ টেবিল চামচ টকদই এবং ১ টেবিল চামচ তাজা লেবুর রস ভালো করে মিশিয়ে নিয়ে মুখ, গলা এবং ঘাড়ের ত্বকের উপর লাগান। ২০-৩০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের গরমকাল জনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন।
ত্বককে ময়েসচারাইজ করতে প্রাকৃতিক ময়েসচারাইজার
গরমকালে আবহাওয়ায় অনেক তাপ থাকে বলে ত্বকের উপরিভাগের আদ্রর্তা একেবারেই চলে যায়। এতে দেখতে বিশ্রী লাগে। এই সমস্যা দূর করতে ত্বক পরিষ্কার করে নিয়ে, ২ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ তাজা লেবুর রস ভালো করে মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পড়ে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের আদ্রর্তা বজায় থাকবে এবং চেহারা থাকবে সুন্দর।
১। দিনের শুরুতেই মুখ ভালো করে পরিষ্কার করে নিন। রাতে যদি ডিপ ক্লিন করে থাকেন ত্বক, তাহলে সকালে পরিষ্কার করুন সাধারণ ফেসওয়াশ দিয়ে। ২। মুখে উষ্ণ পানির ঝাপটা দিন। তারপর ফেসওয়াশ লাগান। ম্যাসেজ করে ধুয়ে তারপর সাধারণপানি দিয়ে ধুয়ে নিন। মুখে যেন সাবান লেগে না থাকে। ৩। এবার ১ মগ হালকা উষ্ণ পানির সাথে ১ চামচ লবণ ও লেবুর রস মিশিয়ে নিন। ৪। এই পানি দিয়ে মুখে ধুয়েফেলুন ভালো করে পানির ঝাপটা দিয়ে। ৫। চোখ বন্ধ রাখবেন, নাহলে চোখ জ্বলতে পারে। ৬। লবণ পানি দিয়ে মুখ ধুয়ে মুখ ভালো করে মুছে নিন। যদি চিটচিটে ভাব বেশী মনে হয়, বা অস্বস্তি লাগে, তাহলে মিনিট দশেক পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে মুছে নিন। ৭। মনে রাখবেন , তেলতেলেত্বকের জন্য সাধারণ পানির বদলে ফিল্টার করা পানি বা ফুটানো পানি ব্যবহার করাই ভালো। তেলতেলে ত্বকে যা ব্যবহার করবেন না । ৮। তেলতেলে ত্বকে খুব বেশী প্রসাধনী ব্যবহার না করাই ভালো, এতে ব্রণের সমস্যা বাড়ে। ৯। ওয়েট টিস্যু ব্যবহার করবেন না তেলতেলে ত্বকে, এতে ত্বকের ক্ষতি হয়। সেই সাথে প্রতিদিন পর্যাপ্ত পরিমানে পানি পান করুন....
1. ক্লিনজিং ত্বকের লোমকূপের মুখ খুলে পরিষ্কার করতে ক্লিনজিং খুবই গুরুত্বপূর্ণ। ফেসওয়াশ অথবা ক্লিনজিং মিল্ক মুখে মেখে তুলা দিয়ে পরিষ্কার করে ফেলুন। এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেললে ত্বকের তেলতেলে ভাব অনেকটা কেটে যাবে। 2. লেবুর রস লেবুর সাইট্রিক এসিড ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে এবং ত্বক উজ্জ্বল করে। বাইরে থেকে বাসায় ফিরে সামান্য লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে মুখে হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। 3. টমেটো টমেটো ত্বকের বাড়তি তেল দূর করার জন্য বেশ কার্যকরী। টমেটো চটকে নিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, ত্বকে টানটান ভাব চলে আসবে এবং তেলতেলে ভাব দূর হবে। এভাবে নিয়মিত চর্চা রাখলে ত্বকের তেলতেলে ভাব দূর হবে আর আপনাকে দেখাবে প্রাণবন্ত। 4. ডিম প্রাকৃতিক উপাদান হিসেবে ত্বকের জন্য ডিম বেশ কার্যকরী। ডিমের সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট অপেক্ষার পর ধুয়ে ফেলুন। ধীরে ধীরে ত্বকের তেলতেলে ভাব কমে যাবে।
শশার রস তৈলাক্ত ভাব দূর করতে খুবই কার্যকর। প্রতিদিন বাইরে থেকে এসে শশার রস দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন। কলা ত্বকের তৈলাক্ত ভাব দুর করায় বেশ কার্যকর ভুমিকা পালন করে। এজন্য একটা পাকা কলার পেস্ট এর সাথে ১ টেবিল চামুচ মধু ও কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।
প্রাকৃতিক উপায়ঃ দিয়ে মুখ ধুয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। আর Himalaya কোম্পানির হারবাল ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। ৫০গ্রাম ৩৫০ টাকা।
## এক টেবিল চামুচ শসার রসের সাথে একটা ডিমের সাদা অংশ, আধা চামুচ মুলতানি মাটি ও কয়েক ফোটা লেবুর রশ ভালোভাবে পেষ্ট হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এবার এই পেষ্টটি চোখের চারপাশেরএলাকা বাদে সম্পুর্ন মুখে ভালোভাবে লাগিয়ে নিন। এবার ১০ থেকে ২০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন। এটি সপ্তাহে ১ বার সন্ধায় ব্যাবহার করুন। কারণ দিনের বেলায় লেবুর রস ব্যাবহার করলে ত্বক সেন্সিটিভ হওয়ার সম্ভাবনা থাকে। ## কয়েক টুকরা পাকা পেপের সাথে আধা চামুচ মুলতানি মাটি ও ১ টেবিল চামুচ টকদই মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এবার এটি সম্পুর্ন মুখে লাগিয়ে ২৫ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এটি সপ্তাহে দুই বার ব্যাবহার করলে ত্বকের তৈলাক্তটা কমে। ## এক চা চামুচ পেপারমিন্ট অয়েলের সাথে ১ টেবিল চামুচ কলা, ১ টেবিল চামুচ টকদই ও আধা চামুচ মুলতানি মাটি যতক্ষন পর্যন্তনা এটা ফোমি হয়ে যায় ততক্ষন পর্যন্ত ভালোভাবে ফেটতে থাকুন। এবার এটাকে মুখে ও গলায় লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে নিন। এটি সপ্তাহে একবার ব্যাবহার করা যেতে পারে। ## গ্রীন টি তৈলাক্ত ত্বকের আতিরিক্ত তেল দূর করতে অনেক উপকারী। ২ টেবিল চামুচ গ্রীন টির সাথে ১ টেবিল চামুচ মধু, ১ টেবিল চামুচ মুলতানি মাটি ও ১ চা চামুল এলোভেরা জেলো পেষ্ট করে নিন। এবার এটি রাতে ঘুমানোর আগে মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে নিন। ## ত্বকের তেলতেলে ভাব দূর করতে এলোভেরা অনেক উপকারি। ছোট সাইজের একটা এলোভেরা থেকে জেলো বের করে প্রথমে এটাকে পেষ্ট করে নিতে হবে। এবার এর সাথে ২ টেবিল চামুচ কমলার রস মিশিয়ে আবার পেষ্ট করতে হবে। এবার এটি মুখে লাগিয়ে ২৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে নিন। এটি ত্বকের ভেতর থেকে তেল বের করে ত্বককে আরো ফ্রেশ করে তুলবে। ## অতিরিক্ত তেলতেলে ভাব দূর করতে টমেটো ব্যাবহার করতে পারেন। একটা পাকা টোমেটো ব্লেন্ড করে এর সাথে ১ চামুচ ফ্রেশ লেবুর রস ও মুলতানি মাটি মিশিয়ে নিন। এবার এটি সপ্তাহে একদিন মুখে লাগিয়ে ১৫ মিনিট পর মুখ ধুয়ে নিন। এতে ত্বকের তেলতেলে ভাব দূর হবে।
তেলতেলে ভাব দূর করার জন্য --- gharniar oil clear facewash টা এবং, কালো হয়ে যাওয়া রোধ করার জন্য --- fair & handsome ক্রীমটা ব্যবহার করেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy