প্রাসাব এর সমস্যা?
3 Answers
অনেক সময় ঘন ঘন প্রস্রাবের মূল কারণ হলো শুধু অধিক বা অস্বাভাবিক পরিমাণে পানি বা পানীয় গ্রহণ। একে সাইকোজেনিক পলিডিপসিয়া বলা হয়। কিছু ক্ষেত্রে স্বাভাবিক কারণেই বেশি প্রস্রাব হতে পারে। যেমন: অতিমাত্রায় পানীয় বা অ্যালকোহল সেবন, ক্যাফেইনযুক্ত পানীয় গ্রহণ, ডায়াবেটিস ছাড়া অন্য যেসব কারণে ঘন ঘন প্রস্রাব হয়, তা হলো: মূত্রনালি বা মূত্রথলির সংক্রমণ। গর্ভকালীন প্রথম ও শেষ দিকে। বয়স্ক পুরুষদের প্রস্টেট গ্রন্থির সমস্যায়। স্ট্রোক ও অন্যান্য স্নায়ুরোগ, মূত্রথলির স্নায়ুবিকলতা, মূত্রথলির ক্যানসার ইত্যাদি। মস্তিষ্কের টিউমার, বিকিরণ, সার্জারি, আঘাত, কিডনি রোগ ইত্যাদি কারণে মূত্র নিয়ন্ত্রক এডিএউচ হরমোনের অভাব বা অকার্যকারিতা দেখা দেয়। থাইরয়েড হরমোন বা করটিসল হরমোনের আধিক্য। রক্তে ক্যালসিয়াম বা পটাশিয়ামের তারতম্য। ঘন ঘন প্রস্রাব বা অধিক পরিমাণ প্রস্রাব কোনো রোগ নয় বরং রোগের উপসর্গমাত্র। এর কারণে শরীরে পানিশূন্যতা, পানির ভারসাম্যহীনতা, লবণের ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে। তাই এ সমস্যায় আক্রান্ত হলে অবশ্যই ডায়াবেটিস বা অন্যান্য সমস্যা আছে কি না, তা পরীক্ষা করে নেওয়া জরুরি। সংগৃহীত : বিস্ময়
মিষ্টি খেলেই যে ডায়বেটিস হবে এমনটা নয়। আরো অনেক কারনে ডায়বেটিস হতে পারে। আপনি ডায়বেটিস টেস্ট যে কোন ফার্মেসীতেও করে নিশ্চিন্ত হতে পারেন। ডায়বেটিস থাকলে, ডায়বেটিস বিশেষজ্ঞ দেখান। আর ডায়বেটিস না থাকলে ইউরোলোজিস্ট বিশেষজ্ঞ দেখান। আসা করি সুস্থ হয়ে যাবেন।
এরকম সমস্যা আমারো হয়েছিল তারপর আমি এ বিষয়ে ডাক্তাকে অভিহিত করি ডাক্তার বলেন তুমি সবসময় খুব বেশী বেশী পানি পান করবে এবং সকাল বেলা খালি পেটে পানি পান করবে তবেই এ সমস্যাটি থেকে মুক্তি পাবে। ডাক্তারের কথামত আমি বেশী বেশী পানি পান করি এর পর থেকে আমার উক্ত সমস্যাটি কখনোই হয়নি। আপনি ট্রাই করে দেখতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy