ব্রু প্লাগ সম্পর্কে আমাদের ইসলাম কি বলে?

ব্রু প্লাগ করাকে ইসলাম কি বলে জানতে চায়
2834 views

2 Answers

আল্লাহর নবী মুহাম্মাদ (সঃ) যারা এরুপ করে তাদেরকে অভিশাপ দিয়েছেন। এটা হারাম এবং ইসলামে এর অনুমোদন নেই। প্রমান আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেছেন- “আমি আল্লাহর নবী (সঃ) এঁর কাছে শুনেছি তিনি বলেন- যে সব নারীরা সৌন্দর্যের জন্য আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে শরীরে উল্কি আঁকে, যে উল্কি আঁকায়, যে ব্রু প্লাক (ব্রু তুলে ফেলা) করে, যে ব্রু প্লাক করায়, যে দাঁত কেটে সমান করে ও যে করায় সবাইকে আল্লাহ অভিশাপ দিয়েছেন।” (বুখারী ও মুসলিম)

2834 views Answered

● আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) কর্তৃক বর্ণিত, তিনি বলেন, 'আল্লাহর অভিশাপ হোক সেই সবনারীদের উপর, যারা দেহাঙ্গে উল্কি উৎকীর্ণ করে এবং যারা করায়, এবং সেসব উপর, যারা ভ্রু চেঁছে সরু (প্লাক ) করে, যারা সৌন্দর্য মানসে দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে।' জনৈক মহিলা এ ব্যাপারে তার (ইবনে মাসউদের) প্রতিবাদ করলে তিনি বলেন, 'আমি কি তাকে অভিসম্পাত করব না, যাকে আল্লাহর রাসুল (সাঃ) অভিসম্পাত করেছেন এবং তা আল্লাহর কিতাবে আছে? আল্লাহ বলেছেন, "রাসুল যে বিধান তোমাদেরকে দিয়েছেন তা গ্রহন কর, আর যা থেকে নিষেধ করেছেন, তা থেকে বিরত থাক। (সূরা হাশরঃ৭)" [সহীহ বুখারী ৪৮৮৬, ৪৮৮৭, ৫৯৩১, ৫৯৪৩, ৫৯৪৮] ● ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সাঃ) যে মহিলা পরচুলা লাগিয়ে দেয় এবং যে পরচুলা লাগাতে বলে, আর যে মহিলা অঙ্গ প্রত্যঙ্গে উল্কি উৎকীর্ণ করে ও উল্কি উৎকীর্ণ করতে বলে তাদেরকে অভিশাপ করেছেন। [সহীহ বুখারী ৫৯৩৭, ৫৯৪০, ৫৯৪২, ৫৯৪৭] ● আসমা (রাঃ) হতে বর্ণিত, এক মহিলা নবী (সাঃ)এর নিকট এসে জিজ্ঞাসা করল, 'হে আল্লাহর রাসুল (সাঃ) ! আমার মেয়ে একপ্রকার চর্মরোগে আক্রান্ত হয়েছে। ফলে তার মাথার চুল ঝরে গেছে। আর আমি তার বিয়েও দিয়েছি। এখন কি আমি তার মাথায় পরচুলা লাগিয়ে দেব?' তিনি জবাবে বললেন,"যে পরচুলা লাগিয়ে দেয় এবং যার লাগান হয় উভয় মহিলাকে আল্লাহ অভিসম্পাত করুন বা করেছেন।" [সহীহ বুখারী ৫৯৩৫, ৫৯৩৬, ৫৯৪১] -

2834 views Answered

Related Questions

কিং রোট দিয়ে?
1 Answers 2631 Views

Next steps