3 Answers

কানের ময়লাটা একটা কানের প্রটেকশন, এটা কানের ভিভরের সেবাসিয়াস গ্রন্থি হতে ক্ষরিত এক প্রকার তৈলাক্ত পদার্থ ।এটা প্রতিদিন ই কিছুু না কিছুু ক্ষরিত হয় এবং আস্তে আস্তে জমে মোম হয়েযায়। তবে কানের কিছুু সংক্রামন এ ও এর উৎপাদন বৃদ্ধি পায়। যেমন ফারাংকুলোসিস।এটা কানের চামড়াকে আবরন দিয়ে রাখে, পোকামাকড় কে ঢুকতে দেয় না এবং অতিরিক্ত শব্দের কিছুু অংশ শোষন করে। →বিস্ময় থেকে সংগৃহীত

2899 views Answered

কানের খৈল (ইংরেজি cerumen) ডাক্তারি পরিভাষায় সেরুমেন। মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণির কর্ণকুহরে নিঃসৃত একপ্রকার হলুদাভ নিঃসরণ। কর্ণকুহরের বাইরের দিকের এক তৃতীয়াংশের দেওয়ালের পরিবর্তিত এপোক্রিন ঘর্মগ্রন্থি ও সেবাম গ্রন্থির মিশ্রিত ক্ষরণই সেরুমেন। একে সাধারণতঃ "কানের ময়লা" বলে ডাকা হলেও এর প্রয়োজীয় ভুমিকা আছে। এটি কর্ণকুহরের ত্বকের সুস্বাস্হ্য বজায় রাখে এবং ব্যাকটেরিয়া, ছত্রাক, পোকামাকড় ও পানি হতে কানকে রক্ষা করে। তবে অতিরিক্ত পরিমাণে এর উপস্হিতি কর্ণকুহর আটকে দিয়ে কানের পর্দার উপর চাপ সৃষ্টি করতে পারে এবং শ্রবণশক্তির হানি ঘটাতে পারে। সূত্র- উইকিপিডিয়া

2899 views Answered

বাতাসে ময়লা থাকে। কান বন্ধ থাকে বলে সেইখানে ময়লাটা জমা হয়ে ময়লা হয়। কানের ছোট পশমে তা আর ভাল করে জমে যায়।

2899 views Answered

Related Questions

Next steps