2 Answers

নতুন বিবাহিত কাপল দের জন্য মুখে খাওয়ার রেগুলার পিল বা কনডম ব্যবহার করা ভালো।আপনার স্বামী কনডম ব্যবহার করতে পারেন।আর কনডম ব্যবহার করতে না চাইলে আপনি রেগুলার পিল খেয়ে জন্মনিয়ন্ত্রণ করতে পারেন।রেগুলার পিল খাওয়ার নিয়ম হল:পিলের প্যাকেটে ২১টি সাদা গর্ভনিরোধক বড়ি ( হরমোন বড়ি) এবং ৭টি খয়েরি বড়ি (আয়রন বড়ি) থাকে। প্রথমবার খাওয়ার বড়ি শুরু করার সময় মাসিকের প্রথম দিন। অর্থ্যাৎ মাসিকের প্রথম দিন হতে সাদা বড়ি খাওয়া শুরু করতে হবে। (তবে মাসিক শুরু প্রথম দিন হতে ৫ম দিন পর্যন্ত যে কোন দিন থেকেও শুরু করা যাবে)। সব সময় প্রথম বড়ি দিয়ে শুরু করতে হবে। বড়ির পাতার দিক নির্দেশনা (তীর চিহ্ন বা আঙ্গুল) অনুসরণ করে প্রথম বড়ি হতে ২১ দিনে ২১টি সাদা বড়ি খেতে হবে। সাদা বড়ি শেষ হয়ে যাবার পর একইভাবে একটি করে ৭দিনে ৭টি খয়েরি বড়ি খেতে হবে। খয়েরী বড়ি খাওয়াকালীন সাধারণ মাসিক শুরু হয়। মাসিক আরম্ভ হলেও খয়েরী বড়ি খাওয়া বন্ধ করা যাবে না। খাবার বড়ি পানি দিয়ে গিলে ফেলতে হয়। প্রতিদিন একই সময়ে বড়ি খাওয়ার অভ্যাস করা ভাল। বড়ি খাওয়ার সব চেয়ে ভাল সময় হচ্ছে রাতের খাবারের পরে বা শোবার আগে। এই পিলের কিছু সাইড ইফেক্ট আছে যেমন পেট ব্যাথা, মাথা ব্যাথা,বমি ভাব,ওজন বৃদ্ধি,একনি ইত্যাদি।

1716 views Answered

ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনি বিবাহ করেছেন ৩ মাস হলো ।কিন্তু আপনারা বেবি নিতে চান ২/১ বছর পর  । তবে আমি বলবো আপনারা বিবাহের ৪/৫ মাসের মধ্যেই বেবি নেওয়াই উত্তম ।কেণো না বিবাহের দির্ঘ মাস ধরে জন্মনিয়ন্ত্রন করার ফলে ওজন বেড়ে যায়, পরবর্তীতে হরমোনের সমস্যা , মিন্সের সমস্যা সহ ওভুলেশনের সমস্যা হতে পারে। তবে সবার ক্ষেত্রেই যে এই সমস্যা গুলো হয় তা কিন্তু না । 

তবে আপনি জন্মনিয়ন্ত্রন করতে কনডম বা খাওয়ার স্বল্পমেয়াদি পিল খেতে পারেন। আপনার বয়স কত তা  জানান নি। তবে আপনি চিকিৎসকের পরামর্শে মারভেলন বা নরেট২৮ খেতে পারেন । তবে এই পিলের খাওয়ার সঠিক নিয়ম জেনে বুঝেই আপনাকে খেতে হবে। এই মারভেলন পিল সেবনের খাওয়ার নিয়ম জানতে আপনি আমার এই উত্তর টি দেখুন।আসা করি বুঝতে পারছেন।


1716 views Answered

Related Questions

Next steps