ছেলেদের বুকে ব্রনের সমস্যা?
5 Answers
ব্রণ সমস্যা সমাধানের কিছু টিপস ১. সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়মিত ত্বক পরিষ্কার রাখা। ২. তৈলাক্ত হলে বুকে ব্রন উঠতে পারে তাই নিয়মিত গোসল করা, ৩. ব্রণ হলে তাতে খোঁচাখুঁচি করা, চাপ দেয়া ও চিমটি কাটা থেকে বিরত থাকুন কারণ এতে ইনফেকশন হয়ে স্থায়ী দাগ পড়ে যেতে পারে। ৪. ভিটামিন ও আঁশজাতীয় শাকসবজি প্রচুর পরিমাণে খাবারের তালিকায় রাখতে হবে। অধিক লবণাক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। ৫. অতিরিক্ত সূর্যালোকে চলাফেরা করবেন না, ৬. নিম পাতা কাচা হলুদ বেটে ব্রনে লাগান আর ৩০, ৩৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন দ্রুত ব্রণঃ চলে যাবে। ৭. দাগ দূর করতে, আলু কিনবা শসার রস করে কালো জায়গায় মেসেজ করে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ৮. পরিষ্কার সূতির জামা কাপড় পরিধান করুন। ৯. দৈনিক কমপক্ষে ৮ ঘণ্টা ঘুমাতে হবে এতে শারীরিক ও মানসিক ক্লান্তি দূর হবে। ১০.এলার্জি যুক্ত, চর্বি ও চিনিযুক্ত খাবার কম খান। ১১. দৈনিক কমপক্ষে ৮ গ্লাস পানি পান করতে হবে। পানি দেহ থেকে বর্জ্য পদার্থ নিঃসরণে সাহায্য করে। আপনার ব্রণঃ সারাতে, স্কায়ার কোম্পানির ক্লিনফেস জেল ক্রীম টি ব্যবহার করুণ, এটি ব্রণঃ এর জন্য নিদর্শিত জেল রাতে লাগানোর আগে ভালো ভাবে মৃদু গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে, হাতের আঙুলে নিয়ে আলতো করে ত্বকে লাগাবেন, সকালে ব্যবহার এর সময়ে সানস্ক্রিন ক্রীম লাগাতে হবে, টানা ১৫থেকে২০ দিন পর্যন্ত ব্যবহারে ব্রণঃ একদম ভালো হয়ে যায়। এরপরও যদি ব্রণের প্রকোপ দেখা দেয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।
ব্রণ থেকে বাঁচা আসুন জেনে নিই সহজ কিছু নিয়ম, যা মেনে চললে খুব সহজেই ব্রণ আপনার কাছ থেকে দূরে থাকবে : * সাধারণত তৈলাক্ত ত্বকেই ব্রণের সংক্রমণ বেশি হয়। তাই সবসময় বুক পরিষ্কার রাখুন,ভিজা গামছা দিয়ে মুছুন। * বাইরে থেকে ঘরে ফিরে ঠান্ডা পানির ঝাপটা দিন,অথবা বরফ দিয়ে হালকা ঘষে নিন। * দিনে কমপক্ষে দু বার গোসল করুন। * প্রতিদিন অন্তত তিন-চার বার বুক ভিজা গামছা দিয়ে মুছুন অভ্যাস করুন। ব্রণের উৎপাত অনেকটা কমে যাবে। * মুখে সাবান ব্যবহার থেকে বিরত থাকুন। * ত্বকে নিয়মিত ময়দা, দুধ ও মধুর পেস্ট লাগান, ব্রণের দাগ চলে যাবে এবং ত্বক উজ্বল হবে। * ব্রণ দেখা দিলে তা নখ দিয়ে খোঁটাখুঁটি করা একদম ঠিক না। এতে ত্বকে ব্রণের দাগ স্থায়ী হয়ে যাবে।(
আসলে এটা ব্রন নয়। এরকম সমস্যা আমারো হয়েছিল আর এটা গরমের কারনে হয়। অথবা এলার্জির কারনেও হয়। আপনি "ফানজিডাল" নামের ক্রিমটি ইউস করে দেখতে পারেন।
আমারো হয়েছিল, বর্তমানে দু-একটা এখোনো আছে। আপনি একটা কাজ করেন, রাতে ঘুমোনোর সময় লেবুর রস আর মধু মিশিয়ে বুকে লাগিয়ে নিন, সকালে ধুয়ে দিন, আস্তে আস্তে ঠিক কমে যাবে।
কাঁচা হলুদ এবং চন্দনকাঠের গুঁড়ো ব্রণের জন্য খুবই কার্যকর দুটো উপাদান। সমপরিমাণ বাটা কাঁচা হলুদ এবংচন্দন কাঠের গুঁড়ো একত্রে নিয়ে এতে পরিমাণ মত পানি মিশিয়ে পেষ্ট তৈরি করতে হবে। মিশ্রণটি এরপর ব্রণ আক্রান্ত জায়গায় লাগিয়ে রেখে কিছুক্ষণ পর শুকিয়ে গেলে মুখঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই মিশ্রণটি শুধুমাত্র ব্রণদূর করার কাজ করে না বরং ব্রণের দাগ দূর করতেও সাহায্য করে। সপ্তাহে ৫-৬ বার এটি ব্যবহার করা যেতে পারে। আপনি কয়েকদিনের মধ্যে পরিবর্তনটা অনুভব করতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy