3 Answers
বর্তমান সময়ে এটা কোন সমস্যা না। আধুনিক বিজ্ঞানের অবদানে খুব সহজেই আপনি আপনার চিকন দেহকে মোটা করতে পারেন। এজন্য আপনি একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে পারেন। তবে খেয়াল রাখবেন, বর্তমানে অনেক ধরনের যত্রতত্র ঔষুধ পাওয়া যায়। সঠিক বিবেচনা ছাড়া এমন ঔষুধ গ্রহন করা থেকে বিরত থাকবেন। সবসময় টেনশন মুক্ত থাকার চেষ্টা করুন। পুষ্টিকর খাবার খান। পরিমিত ঘুমান। মনকে ভালো রাখার চেষ্টা করুন। আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ্।
অনেক এ ডাক্তার এর পরামর্শ ছাড়া ঔষধ খান এটা কখনোই ঠিক না।এতে অনেক সাইড ইফেক্ট দেখা দিতে পারে যা হয়তো আপনি নিজে বুঝতে পারবেন না। ঔষধ খেয়ে আপনি হয়তো সাময়িক সময় এর জন্য মোটা হবেন।একে মোটা বলা যায় না আপনি শরীর ফুলে উঠবে।কিন্তু আপনি যখন ঔষধ খাওয়া ছেড়ে দিবেন তখন আবার আগের মতই কাবু্ হয়ে যাবেন। এতে করে অনেক এর কাছেই হাসির পাত্র হয়ে যাবেন।নিজের দেখা অভিজ্ঞতা থেকেই বলছি। অনেকে ঔষধ খেয়ে হঠাৎ করেই মোটা হয়ে গেছে আবার ঔষধ খাওয়া অফ করে দিলে আগের চেয়ে খারাপ ... এছাড়া ঔষধ খেয়ে হটাত মোটা হলে সারা শরীর জুরে বিশ্রী ফাটা দাগ দেখা যায় । একটা কথা মনে রাখবেন যে জিনিশ দ্রুত সৃষ্টি সেই জিনিস তত দ্রুত নিঃশেষ হয়। শরীর মোটা করতে যা করবেন : অবশ্যই ব্যালান্সড ফুড! অর্থাৎ প্রতিবার খাবারে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের সমন্বয় থাকতে হবে। মোটামুটি ৪০ ভাগ প্রোটিন, ৩০ ভাগ কার্ব, ৩০ ভাগ ফ্যাট হতে হবে। মাছ, মাংস, ডিম, দুধ, টক দই, লাল চালের ভাত, আটার রুটি, শাকসবজি, ফলমূল ও প্রচুর পানি। ::ওজন বাড়ানোর গুরুত্বপূর্ণ কিছু উপায় :: সকালে উঠে বাদাম ও কিসমিস- ওজন বাড়ানোর জন্য বাদাম আর কিসমিসের বিকল্প নেই। রাতে ঘুমাবার সময় আধা কাপ কাঠ বাদাম ও কিসমিস ভিজিয়ে রাখুন অল্প পানিতে। সকালে সেগুলো ফুলে উঠলে খেয়ে নিন। সকাল শুরু করুন বাদাম ও কিসমিসের সাথে। বাচ্চাদের জন্যও এটা খুব ভালো একটা খাবার। খাবারের পরিমাণ বাড়ান- খাবারের পরিমাণ বাড়ানো মানেই হাপুস হুপুশ করে একগাদা খেয়ে ফেলা নয়। আর সেটা সম্ভবও নয়। আপনি যদি কম খাওয়ার কারণে রোগা হয়ে থাকেন, তাহলে খাবারের পরিমাণ আপনাকে বাড়াতেই হবে। স্বাভাবিকভাবে যা খেয়ে থাকেন, তার ৪ ভাগের ১ভাগ পরিমাণ খাবার বাড়িয়ে খান প্রতিদিন। বারবার খাওয়ার অভ্যাস ত্যাগ করুন অনেকেই ভাবেন যে বারবার খেলে বুঝি ওজন বাড়বে। এটা মোটেও সঠিক না। বরং নিয়ম মেনে পেট পুরে খান। পেট পুরে খাওয়া হলে মেটাবলিজম হার কমে যায়, ফলে খাবারের ক্যালোরির অনেকটাই বাড়তি ওজন হয়ে শরীরে জমবে। অল্প অল্প করে বারবার খাওয়াটা মেটাবলিজম বাড়িয়ে দেয়, ফলে ওজন কমে। খাদ্য তালিকায় রাখুন ডুবো তেলে ভাজা খাবার- ডুবো তেলে ভাজা খাবারে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। ফলে সেটা ওজন বাড়াতে সহায়ক। তবে সাথে রাখুন প্রচুর তাজা শাক সবজির সালাদ। জিমে যাওয়া অভ্যাস করুন। আশা করি ভালো ফল পাবেন।
টেনশনমুক্ত থাকুন। নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম করলে ক্ষুধা বেড়ে যায় টেনশন দূরে করে। প্রচুর ফল খান। ফল পুষ্টিকর খাবার এতে প্রচুর ক্যালরি পাওয়া যায়। প্রতিদিন ফল এবং ফলের রস খান। ফলের তৈরি বিভিন্ন সিরাপ, কুবিথ, গাম, জ্যাম, জ্যালি খান এতে ফ্যাট আছে যা আপনার স্বাস্থ্য মোটা করবে।