আমার মাথায় কিছু কাজ করেনা কেন..?
3 Answers
খুব বেশি পড়লে অথবা টেনশন করলে ব্রেনের উপর অতিরিক্ত চাপ পড়ে !যার জন্য কোন কিছুতেই মন বসেনা এবং ক্লান্ত লাগে ! আর এটাই স্বাভাবিক !আপনার এখনো অনেকগুলো পরীক্ষা বাকী আছে !তাই অযথাই এ নিয়ে টেনশন না করে আপনি একটু রেস্ট নিন ভালো ভালো পুষ্টিকর খাবার খান, এবং মাথা থেকে সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে নিজের প্রতি আত্ববিশ্বাস রেখে বই পড়াতে মনোযোগ দিন !আমার বিশ্বাস আপনি পারবেন ভালো রেজাল্ট করতে !হ্যাঁ নিজের প্রতি বিশ্বাস রাখুন !
দেখুন একসাথে সব পাওয়া যেমন যায়না, একসাথে সব নিতে চাওয়া কিন্তু বোকামির কাজ। বিশ্রাম কাজের অংশ, একটা অংশ কে বাদ দিয়েতো আপনি পুরো কাজটি কখনো করতে পারবেন না। রিলাক্স হউন ভাই। এতো চাপ একসাথে নেওয়া ঠিক না। ঠিকাছে পড়ার চাপ,একটু বেশি পড়তে হবে, তাই বলে বাকি কাজগুলো এভাবে ছেড়ে দিলেতো নিজের ই ক্ষতি হবে,। কথায় আছে "বিশ্রাম কাজের অংশ একসাথে গাঁথা, নয়নের অংশ যেমন নয়নের পাতা" ভাই এই মুহূর্তে আপনি ক্লান্ত, বিশ্রাম নিন, আশা করি ঠিক হয়ে যাবে।
নিজেকে চাপের মধ্যে রাখার দরকার নাই।আপনি যে কাজই করুন না কেন শান্তভাবে করবেন।আপনি আপনার পড়াশুনা গভীরভাবে চালিয়ে যান এসময়ে অন্যকিছু মাথায় আনার দরকার নাই।আপনি পড়লে দৈনিক মেডিটেশন করতে পারেন।তাহলে হয়ত চাপ থেকে বাঁচতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy