এথিক্যাল হ্যাকার কাকে বলে (বিস্তারিত)?

এথিক্যাল হ্যাকার কাকে বলে (বিস্তারিত)
3807 views

2 Answers

আপনার বাড়িতে চোর চুরি করতে পারবে কিনা তা জানার জন্য কোন দক্ষ চোর কেই যদি আপনি টাকা দিয়ে রেখে দেন , তাহলে বাড়িতে আর কেউ চুরি করতে পারবে না। অর্থাৎ আপনার বাড়ির কোন ফাঁক ফোঁকর দিয়ে চোর চুরি করতে পারত তা এই এক্সপার্ট চোর আপনাকে আগে থেকেই জানিয়ে দেবে!! কারন এক চোর আরেক চোর কিভাবে চুরি করতে পারে তা বুঝতে পারবে এটাই স্বাভাবিক, এক্ষেত্রে আপনি এই এক্সপার্ট চোর কে 'এথিক্যাল চোর' বা 'ভাল চোর' বলতে পারেন! কারন সে উপকার করছে অপকার নয়। Ethical Hacker রা এই এক্সপার্ট চোরের মত। এরাও হ্যাকার কিন্তু ভাল হ্যাকার। এরা আপনার প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করে অন্য হ্যাকার দের থেকে যারা আনএথিক্যালি আপনার কোম্পানির সব তথ্য হ্যাক করার চেষ্টায় থাকে! এরা মূলত organization এর হয়ে organization এর যে সিস্টেম তার security হ্যাক করার চেষ্টা করে। ঠিক যেভাবে বাইরের কোন হ্যাকার করবে। এভাবেই এরা অর্গানাইজেশনের সিস্টেমের security র দুর্বলতা বের করে ও তা মজবুত করে। এই নীতিবান হ্যাকারদের white hat বলেও ডাকা হয়। আন এথিক্যাল হ্যাকার দের black hats নামে অভিহিত করা হয়। এথিক্যাল হ্যাকারদের চাহিদা অনেক। বড় বড় অর্গানাইজেশন যেমন IBM, FBI, বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মোটা অঙ্কের বেতন দিয়ে এথিক্যাল হ্যাকার রাখে।

3807 views Answered

যে হ্যাকিং এ আইনগত কোনো বাধা নেই সেটাই এথিক্যাল হ্যাকিং। এথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বা নৈতিক হ্যাকিং সাধারণত রাষ্ট্রের পক্ষ থেকে ওপর একটি রাষ্ট্রের বা রাষ্ট্রের অভ্যন্তরে কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা আক্রমণ করে কম্পিউটার অথবা নেটওয়ার্ক এ প্রবেশ করে রাষ্ট্রের স্বার্থ রক্ষা করতে সাহায্য করে থাকে. এথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট রাষ্ট্রের গোপন নথির অন্তর্গত এবং আইনসম্মত। আরেক রকমের এথিক্যাল হ্যাকিং কোনো প্রতিষ্ঠানের নিজ স্বার্থ রক্ষার জন্য অভ্যন্তরীণ যোগাযোগ, নেটওয়ার্ক ব্যবহার, প্রাইভেসী ডাটা রক্ষা করা, মেধা সম্পত্তি রক্ষা করতে অভ্যন্তরীণ ভাবে ব্যবহার করা হয়। এই ধরনের এথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট আইনসম্মত।

3807 views Answered

Related Questions

Next steps