শ্যামলা মুখের উজ্জ্বলতা বাড়ানোর উপায়?
6 Answers
→বেসন, লেবুর রস ও কাঠবাদাম একসাথে পেস্টকরে ১০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপরঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করে ফেলুন।বেসন ও লেবুর রস মুখের মৃত কোষ, কালো দাগ দুর করতে সহায়তা করে। কাজু বাদাম ত্বকের আর্দ্রতাধরে রাখে। ২। কলা ও দুধ একত্রে পেস্ট করে মুখে ও ঘাড়ে ১৫মিনিট রেখেদিন। তারপরে পরিষ্কার ঠান্ডাপানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বক মসৃন করতে কলারকোন জুড়ি নেই। ৩। মধুর ঔষধি গুনের কথা কে না জানে। ত্বকউজ্জ্বল ও মসৃন করতেও মধু খুব কার্যকর। দই, মধু ওলেবুর রস একসাথে মিশিয়ে ২০ মিনিট ধরে মুখেলাগিয়ে রাখুন। এতকিছু হাতের কাছে না থাকলেশুধু মধুই ২০ মিনিট মুখে লাগিয়ে পরিষ্কার পানিদিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে কিছুদিন পরেইদেখতে পাবেন আপনার ত্বক আগের থেকে অনেকবেশী উজ্জ্বল হয়ে গেছে। ৪। আলু বা টমেটো শুধু ভাল সবজীই নয় বরং একএকটা রং ফসর্াকারী এজেন্ট। আলু এবং টমেটোপেস্ট প্রতিদিন ব্যবহার করলে আপনি পাবেনদ্যুতিময় ত্বক। ৫। মসুরের ডাল, দুধ লেবুর রস এবং চালের গুড়াএকসাথে পেস্ট করলেই হয়ে যাবে সুন্দর ওকার্যকরী স্ক্রাব। সপ্তাহে তিন দিন ব্যাবহারকরুন। আপনার ত্বক হবে আরো পরিষ্কার। ৬। ডিমের সাদা অংশ ও মধু একসাথে মিশিয়ে ২০মিনিট মুখে মেখে রাখুন। তার পরে ধুয়ে ফেলুন।ত্বক উজ্জ্বল ও টান টান ভাব আনতে সাহায্যকরবে এই ফরমুলা। →বিষ্ময় থেকে সংগৃহীত
মুখের উজ্জ্বলতা বাড়াতে খুব সহজ উপায়গুলো। ১) লেবু ও মধুর মাস্ক ১ টেবিল চামচ মধু নিন, এতে ১ টেবিল চামচ লেবু খুব ভালো করে মিশিয়ে ফেলুন। এরপর এই মিশ্রণটি পুরো ত্বকে ভালো করে লাগান। ৫ মিনিট ম্যাসেজ করে নিন। এরপর ১৫ মিনিট এভাবে রেখে দিন। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ত্বক ভালো করে ধুয়ে ফেলুন। লেবু ত্বক ব্লিচ করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং মধু ত্বক ময়েসচারাইজ করে ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা এনে দিতে পারে। ২) টমেটোর মাস্ক ঘরে লেবু বা মধু না থাকলে চিন্তা করবেন না। টমেটো আছে তো? এতেই বেশ ভালো কাজ হবে। একটি মাঝারি আকারের টমেটো মাঝখানে দুখণ্ড করে নিয়ে কাটা অংশ দিয়ে পুরো ত্বক ভালো করে ঘষে নিন। ভালো করে ঘষে নিয়ে ১৫ মিনিট এভাবেই রেখে ত্বকে কাজ করতে দিন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে ত্বক ধুয়ে ফেলুন। টমেটোর ব্লিচিং উপাদান ত্বকে তাৎক্ষণিক উজ্জ্বলতা এনে দেবে। সেই সাথে মলিনতাও দূর হয়ে যাবে। ৩) চালের গুঁড়ো ও দুধের মাস্ক ২-৩ টেবিল চামচ চালের গুঁড়ো নিন। এতে পরিমাণ মতো দুধ মিশিয়ে ঘন পেস্টের মতো তৈরি করে নিন। যদি গুঁড়ো দুধ ব্যবহার করতে চান তাহলে সমপরিমাণ গুরি দুধ নিয়ে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্টের মতো তৈরি করে ফেলুন। এই মিশ্রন ত্বকে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রেখে হাতের আঙুল দিয়ে ত্বক ঘষে নিন ভালো করে। মাস্কটি ঘষে নেয়ার ফলে আপনাআপনিই ঝড়ে যাবে। এতে করে ত্বকের উপরিভাগে জমে থাকা ময়লা ও মরা কোষ দূর হয়ে ত্বকের উজ্জ্বলতা তাৎক্ষণিকভাবেই বৃদ্ধি পাবে।
ঘুম থেকে উঠেই এক গ্লাস উষ্ণ পানি খাবেন খালি পেটে। চাইলে সামান্য মধু মিশিয়েও খেতে পারেন। এক গ্লাস উষ্ণ পানি কেবল ত্বক নয়, আপনার বাকি দেহকেও সতেজ করে তুলবে। এবং আপনার পরবর্তী রূপচর্চার জন্য ত্বককে প্রস্তুত করবে। >মুখে ভাপ নিন। একটি হাঁড়িতে গরম পানি নিয়ে সেই বাষ্প মুখে লাগান কয়েক মিনিট। খুব বেশী কাছ থেকে বাষ্প লাগাবেন না। খুব বেশী উত্তাপও যেন না লাগে। মুখে ভাগ দেয়া হলে পরিষ্কার তুলো দিয়ে মুখ মুছে নিন। >এবার আসে ফেস মাস্কের পালা। একটি টমেটো নিন। মাঝ থেকে কেটে দুভাগ করে ভেতরের পাল্প সবটুকু বের করে নিন। এর সাথে দিন আধা চামচ লেবুর রস, ১ টেবিল চামচ কাঁচা দুধ, সামান্য মধু। সম্ভব হলে ১ টেবিল চামচ শসার রসও দিন। লেবু ও টমেটো ন্যাচারাল ব্লিচ হিসাবে কাজ করবে, দুধ যোগাবে ময়েশ্চার, মধু দূর করবে ব্যাকটেরিয়ার আক্রমণ আর শসা কমাবে অতিরিক্ত তেল। এই ফেস মাস্কটি মুখে ও গলায়-হাতে কিংবা অন্যান্য জায়গায় মাখুন। ২০ থেকে ৩০ মিনিট রাখুন। রেখে ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে। মুখ মুছে হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। বাইরে যাওয়ার প্রয়োজন থাকলে অবশসই সানস্ক্রিন ক্রিম মাখুন। >ত্বকের রঙ ফর্সা করতে রোজ সকালে এক গ্লাস গাজরের জুস খাওয়া অভ্যাস করুন।
চেহারার উজ্জ্বলতা বাড়াতেঃ -অর্ধেকটা কলা, ১টি ডিমের সাদা অংশ ও ১ টেবিল চামচ দই একসাথে মিশিয়ে প্যাকটি তৈরি করুন। -প্রথমে কলা ভালো করে চটকে নিয়ে ডিমের সাদা অংশ ও দইয়ের সঙ্গে ব্লেন্ড করে নিন। এরপর পুরো মুখে ভালো করে সমান ভাবে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। এরপর পরিষ্কার তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন। দেখবেন কতটা সতেজ এবং উজ্জ্বল হয়ে উঠে আপনার ত্বক।
আপনি নিচের ফ্রেসওয়াস ও ক্রিমটি ব্যাবহার করুন আশা করি অনেক ভাল ফল পাবেন... ফ্রেসওয়াস:-clean & clear ক্রিম:- Himalaya Fairness Cream ব্যবহার করুন ত্বক ফর্সা করার জন্য।
আপনি রোজ রাতে ঘুমোনোর আগে, মুখে লেবুর রস তুলো দিয়ে ঘসে লাগিয়ে রাখতে পারেন এবং সকালে ঘুম থেকে ওঠার সময় আপনি কোনো ভালো একটি facewash দিয়ে মুখটা পরিষ্কার করে দেন। আপনার মুখের দাগ গুলি মুছে যাবে। আমি রোজ করি। ( যদি দেখেন আপনার মুখ জ্বলছে লেবুর রস লাগানোর সময়, তাহলে লেবুর রসের সঙ্গে একটু মধু মিশিয়ে নেন, এতে আপনার মুখ জ্বলাটাও কমবে, আবার মুখ আরও ফর্সা হবে)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy