2 Answers
প্রথমে প্লাস্টিকের গামলায় কুসুম গরম পানি নিয়ে তাতে এক মিনি প্যাকেট শ্যাম্পু গুলিয়ে নিন। এর পর কয়েক ফোটা গোলাপজল দিয়ে তার মধ্যে হাত ও পা ভিজিয়ে রাখুন। এরপর কিউটিক্যল দিয়ে নখের চারপাশের চামড়া পরিস্কার করুন। নখের ভেতরের ময়লা পরিস্কার করুন অরেঞ্জ স্কটি দিয়ে। নখের চারপাশে মরা চামরা থাকলে তা টো-নেইল-নিপার দিয়ে সাবধানে কেটে ফেলুন। আবার পানির ভেতর হাত ও পা ডুবিয়ে রেখে কিছুক্ষণ পর তুলে ফেলে তোয়ালে দিয়ে ভালো ভাবে মুছে ময়েশ্চারাইজার ক্রিম বা লোশন ব্যবহার করুন।তাহলে নখ মরা বন্ধ হবে।
নখ মরে গেলে চিকিৎসা :নখের ছত্রাক সংক্রমণে এন্টিফাঙ্গাল ক্রিম ও খাবার ওষুধ ব্যবহার করতে হয় দীর্ঘদিন। সতর্কতা: যাঁদের নখে ছত্রাক সংক্রমণের প্রবণতা আছে তাঁরা বেশি পানি ঘাঁটাঘাঁটিঁ করবেন না। গেরস্থালির কাজে প্রয়োজনে দস্তানা ব্যবহার করবেন। ওজু ও গোসল করার পর পরিষ্কার নরম কাপড় দিয়ে প্রতিবার দ্রুত হাত-পা ও নখ মুছে ফেলবেন। অতিরিক্ত হাত-পা ধোয়ার বাতিক বর্জন করুন। শুরুর দিকেই চিকিৎসা নিন। নয়তো নখ মরে গিয়ে ত্বক থেকে উঠে আসতে পারে। অথবা চিকিৎসক বাধ্য হতে পারেন নখটি তুলে ফেলতে। সুত্র:প্রথম আলো
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy