ক্যারিয়ার সমর্পক অনেক বার প্রশ্ন করেও ভালো করে উত্তর পাই নি। দয়া করে সবাই উত্তর দিবেন?
2 Answers
আপনার কথাগুলোতে আপনি আপনার বাস্তবতাকে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনি যদি এখন BSc. টা কমপ্লিট করতে পারেন তাহলে আপনি আপনার গ্রামে থেকে একটা চাকরি করতে পারবেন বলে বিশ্বাস। তবে কম্পিউটারকে বেছে নেয়া বুদ্ধিমানের কাজ বলে মনে হল। কারণ স্কুল কলেজে এখন কম্পিউটার শিক্ষকের চাহিদা বেশি। তার পাশাপাশি আপনি যদি আপনার যে জমিগুলো রয়েছে তা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আশা করি আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। আবার আপনি চাইলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টা কমপ্লিট করে শহর এলাকায় চাকরি করতে পারেন। আর আপনার জমিগুলো আপনার খুব বিশ্বস্ত মানুষকে দেখাশোনা করার দায়িত্বে দিতে পারেন। তবে চেষ্টা করবেন নিজের মাকে আপনার সাথে রাখার জন্য। আর আপনার মা আপনি কি করলে খুশি হয় সেটাও দেখবেন। সব মিলিয়ে এগুলো নির্ভর করছে আপনি আপনার জীবনটাকে কোন দিকে নিতে চান তার উপর। এখন সিদ্ধান্ত আপনার। এই কাজটা আপনাকেই করতে হবে।
নিজের জমি-জমা দেখা শুনা করে কিছু একটা করতে পারলে খুব ভাল। কিন্তু আপনি একজন শিক্ষিত ছেলে। আপনার শিক্ষাকে এইভাবে নষ্ট করা উচিত হবে না। আমার মতে, আপনি ভাল এবং বিশ্বস্ত কারো কাছে জমিগুলি চুক্তিভিক্তিক লিজ দিতে পারেন। তিনি বাৎসরিক আপনাকে একটি নির্দিষ্ট পরিমান টাকা দিবেন। আর আপনি আপনার মা'কে নিয়ে সুবিধাজনক এমন কোন জায়গায় উঠেন যেখান থেকে আপনি চাকুরি করতে পারবেন (যদি আপনার আম্মা যেতে রাজি হয়)। আপনি একটি নির্দিষ্ট সময় পর পর জমিগুলি দেখে আসলেন। আপনাদের বাড়ি যদি নিজেদের হয়, তবে আপাতত ভাড়া দিয়ে রাখতে পারেন। এতে বাড়তি আয় হবে এবং বাড়িও খালি পড়ে থাকবে না। আমাদের জীবিকা এবং নানা প্রয়োজনে অনেক কিছু ছাড় দিতে হয়। একটি উন্নত ভবিষ্যতের জন্য আপনাকে এই কষ্টটুকু করতেই হবে।..
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy