আমি আমার ক্যারিয়ার সম্পর্কে কিছু ডিসিশন নিতে পারছি না। দয়া করে সবাই উত্তর দিবেন?
দয়া করে সবাই উত্তর দিবেন.....Plz Plz.
আমার বাবা নেই (২০০৯)।সংসারে মা আর আমি থাকি। আমার বাবা অনেক সম্পত্তি রেখে গেছেন।কিন্তু বাবা মারা যাবার পর আমি ২০১১ সালে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং(৪ বছর মেয়াদি) এ পড়ালেখা শেষ করলাম ২০১৬ সালে। এখন দেখি এই লাইনের যদি কোন চাকরি করি তাহলে আমকে ঢাকাই বা দূরে কোথাও যব করতে হচ্ছে। এক কথাই আমাকে সারাজীবন বাইরে থাকতে হবে।...... আমার জমি (প্রায় ৫০) এর দেখশুনার মতো কেও থাকতেছে না। মাও আমাকে দূরে কোথাও থাকতে বা চাকরি করতে দিতে চাই না । অনার্স এ পরলে তাও হতো। এখন অনার্সে ভর্তি নিবে না। কিন্তু বি,এস,সি করতে পারবো (তিন বছর মেয়াদি)।....প্রশ্ন,, এখন কি করা যাই বাসার দিকে থাকব না বাইরে.......???
2920 views
1 Answers
নিজের জমি-জমা দেখা শুনা করে কিছু একটা করতে পারলে খুব ভাল। কিন্তু আপনি একজন শিক্ষিত ছেলে। আপনার শিক্ষাকে এইভাবে নষ্ট করা উচিত হবে না। আমার মতে, আপনি ভাল এবং বিশ্বস্ত কারো কাছে জমিগুলি চুক্তিভিক্তিক লিজ দিতে পারেন। তিনি বাৎসরিক আপনাকে একটি নির্দিষ্ট পরিমান টাকা দিবেন। আর আপনি আপনার মা'কে নিয়ে সুবিধাজনক এমন কোন জায়গায় উঠেন যেখান থেকে আপনি চাকুরি করতে পারবেন (যদি আপনার আম্মা যেতে রাজি হয়)। আপনি একটি নির্দিষ্ট সময় পর পর জমিগুলি দেখে আসলেন। আপনাদের বাড়ি যদি নিজেদের হয়, তবে আপাতত ভাড়া দিয়ে রাখতে পারেন। এতে বাড়তি আয় হবে এবং বাড়িও খালি পড়ে থাকবে না। আমাদের জীবিকা এবং নানা প্রয়োজনে অনেক কিছু ছাড় দিতে হয়। একটি উন্নত ভবিষ্যতের জন্য আপনাকে এই কষ্টটুকু করতেই হবে।
2920 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy