একটি ঘরে তিনটি বাক্স আছে। ১ম ও ২য় বাক্সে মোট ৬০০ টাকা। ২য় ও ৩য় বাক্সে মোট ৬২৫ টাকা। এবং ১ম ও ৩য় বাক্সে মোট ৭৭৫ টাকা আছে। প্রত্যেক বাক্সে টাকার পরিমান কত?
3000 views

2 Answers

মনে করি, ১ম বাক্স=ক, ২য় বাক্স=খ, ৩য় বাক্স=গ .'. ক+খ=৬০০, খ+গ=৬২৫ এবং ক+গ=৭৭৫ (ক+খ)+(খ+গ)=৬০০+৬২৫ বা,ক+গ+২খ=১২২৫ বা,ক+গ=১২২৫-২খ প্রশ্নমতে, ১২২৫-২খ=৭৭৫ বা,-২খ=৭৭৫-১২২৫ বা,-২খ=-৪৫০ .'.খ=২২৫ ক+খ=৬০০ বা,ক+২২৫=৬০০ .'.ক=৩৭৫ ক+গ=৭৭৫ বা,৩৭৫+গ=৭৭৫ .'.গ=৪০০ .'. ১ম বাক্সে ৩৭৫, ২য় বাক্সে ২২৫ টাকা এবং ৩য় বাক্সে ৪০০ টাকা আছে......

3000 views

১ম বাক্স + ২য় বাক্স এর টাকা = ৬০০ ২য় বাক্স + ৩য় বাক্স এর টাকা = ৬২৫ ৩য় বাক্স + ১ম বাক্স এর টাকা = ৭৭৫ ----------------------------------------- ২(১ম বাক্স + ২য় বাক্স + ৩য় বাক্স) এর টাকা = ২০০০ বা, ১ম বাক্স + ২য় বাক্স + ৩য় বাক্স এর টাকা = ১০০০ সুতরাং ১ম বাক্স  এর টাকা = ১০০০ - (২য় বাক্স + ৩য় বাক্স এর টাকা )                    = ১০০০ - ৬২৫                    = ৩৭৫ অনুরুপে, ২য় বাক্স  এর টাকা = ১০০০ - (৩য় বাক্স + ১ম বাক্স এর টাকা )                    = ১০০০ - ৭৭৫                    = ২২৫ অনুরুপে, ৩য় বাক্স  এর টাকা = ১০০০ - (১ম বাক্স + ২য় বাক্স এর টাকা )                    = ১০০০ - ৬০০                    = ৪০০ তাহলে, ১ম বাক্সে ৩৭৫ টাকা, ২য় বাক্সে ২২৫ টাকা এবং ৩য় বাক্সে ৪০০ টাকা রয়েছে। 

3000 views

Related Questions