1 Answers

বায়ু,সূর্যালোক জড় উপাদান হিসেবে কাজ করে।সবুজ উদ্ভিদ বা উৎপাদক সূর্যের আলোর সাহায্যে সালোকসংশ্লেষণ-প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে। কাজেই জলজ উদ্ভিদ উৎপাদক। উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে প্রথম স্তরের খাদক। প্রথম স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে দ্বিতীয় স্তরের খাদক। এখানে ছোট মাছ দ্বিতীয় স্তরের খাদক। ছোট মাছকে খাদ্য হিসেবে গ্রহণ করে বড় মাছ। সুতরাং বড় মাছ তৃতীয় স্তরের খাদক। বিভিন্ন ধরনের ছত্রাক ও ব্যাকটেরিয়া বিয়োজক হিসেবে কাজ করে থাকে। এভাবে জড় ও জীব উপাদানগুলোর পারস্পরিক আন্তক্রিয়ার কারণে ওই স্থানে বসবাসের একটি উপযোগী বাস্তুতন্ত্র গড়ে ওঠে। আর পুকুরে জলজ উদ্ভিদ উৎপাদক জন্ম না নিলে বাস্তুতন্ত্র অন্যান্য খাদ্যের অভাবে খাদক বাঁচবে না। উৎপাদকের অভাবে পুকুরের বাস্তুতন্ত্রের খাদ্যশিকল ও খাদ্য জাল গঠিত হবে না। ফলে বাস্তুতন্ত্র নিঃশেষ হয়ে যাবে।

2770 views Answered

Related Questions

Next steps