পুংস্তবক ও স্ত্রীস্তবককে বিশ্লেষন করুন ?
1 Answers
পুংস্তবক: দলমণ্ডলের ভিতরের দিকে যে স্তবক থাকে তাকে পুংস্তবক বলে। পুংস্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলে। পুংকেশর তিনটি অংশে বিভক্ত। যথা- ক. পুংদণ্ড খ. পরাগধানী ও যোজনী।
ক. পুংদণ্ড-পুংকেশবের সরু, লম্বা ও শলাদার অংশকে পুংদণ্ড বলে।
গ. পধাগধানী - পুংদণ্ডের মাথায় স্ফীত অংশকে পরাগধানী বলে। এর ভিতরে অসংখ্য পরাগরেণু উৎপন্ন হয়।
গ. যোজনী - পুংদণ্ডের যে অংশ পরাগধানীর সঙ্গে সংযুক্ত থাকে তাকে যোজনী বলে।
পুংস্তবকের কাজ : পরাগরেণু সৃষ্টি করাই এর প্রধান কাজ।
স্ত্রীস্তবক: ফুলের সবচেয়ে ভিতরের স্তবকের নাম স্ত্রীস্তবক। এটা এক বা একাধিক স্ত্রীকেশর (গর্ভপত্র) নিয়ে গঠিত। প্রতিটি স্ত্রীকেশরের তিনটি অংশ থাকে। যথা-
ক. ডিম্বাশয়
খ. গর্ভমুণ্ড এবং
গ. গর্ভদণ্ড
ক. ডিম্বাশয়-পুষ্পাক্ষের উপরের স্ফীত অংশ হল ডিম্বাশয়। এর ভিতরে ডিম্বক থাকে আর ডিম্বকের ভিতরে ডিম্বাণু সৃষ্টি হয়।
খ. গর্ভদণ্ড - ডিম্বাশয়ের উপরে সরু নলের মতো অংশকে গর্ভদণ্ড বলে।
গ. গর্ভমুণ্ড- গর্ভদণ্ডের মাথায় স্ফীত অংশকে গর্ভমুণ্ড বলে।
স্ত্রীস্তবকের কাজ : ডিম্বকের মধ্যে স্ত্রীজনন কোষ উৎপন্ন করাই এর প্রধান কাজ। নিষেকের পর ডিম্বাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয়।
চলবে