কোন কারন ছাড়াই সারা শরির ব্যথা করতেসে কয়েকদিন ধরে। কি করা যায়?

আমাার মায়ের বয়স ৪০, কোন কারন ছাড়াই তার সারা শরির ব্যথা করতেসে কয়েকদিন ধরে। হাটাচলা করলে কিছুটা কমে। এর সাথে তার বুক ও পেটেও ব্যথা আছে। কি করা যায়?
4755 views

2 Answers

কারণ ছাড়া শরীর কখনোই ব্যথা করে না.... শরীর ব্যথা বা পেশীর ব্যথার কোন বিশেষ সুনির্দিষ্ট কারণ নেই, তবে অনেক ক্ষেত্রে হঠাত্ ব্যায়াম, বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করা বা ঘুমানোর সময় শরীরের কোন বিশেষ পেশীর উপর চাপ বা সংকোচনের কারণে শরীর ব্যথা হতে পারে। আঘাত জনিত কারণে ব্যথা অনুভব হতে পারে এমনকি শরীরে কোন রোগ বা ভাইরাসের সংক্রমণ ঘটলেও শরীর ব্যথা হতে পারে। শরীর ব্যথা হলে করনীয় : ১। প্রাথমিক অবস্থায় ঘুমানোর অবস্থান ঠিক আছে কিনা তা দেখে নেওয়া উঁচু বালিশে অথবা অতি কোমল বিছানা পরিহার করা। ২। শরীরের পেশীর ব্যথার স্থানে move বা nix মেসেজ করা। ৩। পেইন এর জন্য ব্যাথানাশক ঔষুধ সেবন করা। ৪। শুয়ে বসে না থেকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা। আপনার মাকে Neso500/20 mg ট্যাবলেট সেবন করতে বলুন সকালে এবং রাতে তাড়াতাড়ি শরীর এর ব্যথা চলে যাবে, আর অতিরিক্ত সমস্যা মনে হলে ডাক্তার এর পরামর্শ মত চিকিৎসা নিন।

4755 views Answered

* অনেক সময়ই শরীরে পানিশূন্যতার কারণে মাংসপেশীতে নানা ধরনের চোট লাগে। বেশি শরীরচর্চা করলে শরীরে অক্সিজেনের শূন্যতা তৈরি হয় ও শরীর শুষ্ক হয়। তা পূরণ করতে পারলে যন্ত্রণা থেকে মুক্তি ঘটবে। * শরীরের যে অংশে ব্যথা হয়েছে, সেখানে ম্যাসাজ করলে তা অনেক উপকার দেয়। তবে ম্যাসাজের নির্দিষ্ট ধরন রয়েছে। হাতের তালুর নির্দিষ্ট ব্যবহার রয়েছে। ব্যথা জায়গায় হলুদ, নারকেল তেল ইত্যাদি দিয়ে ম্যাসাজ করলে উপকার পাওয়া যাবে। * গরম পানির ব্যাগ ব্যথা জায়গায় চেপে ধরলে সহজেই ও খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়া যেতে পারে। * অনেক ছোটখাটো ব্যথা ঘুম ও বিশ্রামে সেরে যায়। * এসব ছাড়াও ব্যথা বা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ উপায় হল উপযুক্ত ও সঠিক ডায়েট মেনে চলা। তথ্যসূত্র: ওয়েসাইট

4755 views Answered

Related Questions

Next steps