শরিলে পানি জমতেছে কি করব বুঝতে পারছিনা ৷?
2 Answers
শরীরে পানি জমার কারন প্রোটিনের অভাব, দুর্বল কিডনী কার্যকারিতা, কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া, কোন ভিটামিন, খনিজ, এন্টি অক্সিডেন্টের অভাব প্রচ্ছন্নভাবে দায়ী হতে পারে। শরীর থেকে পানি কমানোর ৫ টি উপায় দেওয়া হলো : ১) কার্ডিও ব্যায়াম বেশি করুন আপনি যদি নিয়মিত ব্যায়াম না করে থাকেন তবে শুরু করার সময় এখনই। নিয়মিত কার্ডিও ব্যায়াম যেমন জগিং করলে আপনার হার্ট রেট বাড়বে, যার ফলে কমবে ফ্যাট এবং টক্সিন যেগুলো শরীরে পানি ধরে রাখে। দিনে কমপক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টা ব্যায়াম করার চেষ্টা করুন। ২) সোডিয়াম গ্রহণ কমান ব্যায়াম শুরু করার পরেও পানি যদি না কমে তবে নিজের খাদ্যভ্যাসের দিকে লক্ষ্য করুন। দৈনিক যা খাচ্ছেন তাতে কি অতিরিক্ত সোডিয়াম আছে? যদি থাকে তবে সেটাই হতে পারে শরীরে পানি জমার কারণ। সোডিয়াম কমানোর মানে এই নয় যে লবণ খাওয়া বাদ দিতে হবে। বরং দৈনিক যতখানি খাওয়া জরুরী ততখানিই খান।দৈনিক মোটামুটি ১,৫০০ মিলিগ্রাম সোডিয়াম গ্রহণ করুন। ৩) চিনি খাওয়া কমানো বেশি চিনি খেলে শরীরে ইনসুলিনের পরিমাণ বেড়ে যায়। এর থেকে শরীরে জমে পানি। খাদ্যভ্যাসে বাড়ান প্রোটিন এবং ফাইবারের পরিমাণ এবং কমান চিনি। ৪) পানি পান করুন বেশি করে শরীরে জমে আছে পানি আর এ অবস্থায় আরো পানি পান করতে হবে? কী করে? শরীরে পানির অভাব হলেই শরীর মরিয়া হয়ে যতটা সম্ভব পানি ধরে রাখার চেষ্টা করে। আপনি যদি যথেষ্ট পানি পান করতে থাকেন তবে শরীর থেকে এই অতিরিক্ত পানিটা ঝরে যাবে। ৫) টাটকা, প্রাকৃতিক খাবার খান টাটকা ফল এবং সবজিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ফ্রি র্যােডিকেল বের করে দিতে সাহায্য করে। ফলে এগুলো যে পানি ধরে রাখে তাও শরীর থেকে বের হয়ে যায়। সুত্র : প্রিয় ডটকম। এছাড়া যদি পারেন তাহলে এলোপাতিক ডাক্তার দেখান তাহলে ভালো হবে।
এসব ঘড়োয়া কোন উপায় গ্রহন করে সময় নষ্ট করবেন না।যতদ্রুত সম্ভব একজন নেফ্রোলজি ডাক্তারের পরামর্শ নিন, আপনার কিডনিতে সমস্যা হতে পারে,তাই বসে থাকবেন না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy