লজ্জাস্থান দেখলে কিনবা র্স্পশ করলে কি অজু ভেঙ্গে যায়?

লজ্জাস্থান দেখলে কিনবা র্স্পশ করলে কি অজু ভেঙ্গে যায় ?
3794 views

3 Answers

না অযু ভঙ্গ হবেনা দলীলঃ মা-লা বুদ্দা মিনহু

3794 views Answered

লজ্জা-স্থানে স্পর্শ করলে কিংবা দেখলেও অজু নষ্ট হবে না। তবে লজ্জা-স্থান স্পর্শ করলে হাত ধুয়ে নিতে হবে। (ফাতাওয়ায়ে দারুল উলূমঃ খণ্ড -১, পৃষ্ঠা-১০৬)

3794 views Answered

মাসআলাটি মুখতালাফ ফীহ মাসআলা। অর্থাৎ এ বিষয়ে সরাসরি সাহাবীদের মাঝ থেকেই ইখতিলাফ (মতের পার্থক্য ছিল)।


১ম মতঃ লজ্জাস্থান স্পর্শ করলে ওযূ ভাঙবে না। আর যদি লজ্জাস্থান স্পর্শ করায় সেখান দিয়ে কিছু বের হয় তাহলে ওযূ ভেঙে যাবে। 


২য় মতঃ লজ্জাস্থান স্পর্শ করার দ্বারা ওযূ ভেঙে যাবে। চাই কিছু বের হোক কিংবা না হোক।


ইমামে আ'যম আবূ হানীফা (রহ.)'র মত ১ম মত অনুসারে। অর্থাৎ লজ্জাস্থান স্পর্শ করলে ওযূ ভাঙবে না।


আর ইমাম মালিক ইবনে আনাস (রহ.)' মত ২য়য় মতটি। 


আমরা যেহেতু ইমাম আবূ হানীফার অনুসরণ করি, তাই প্রথম মতটিই আমাদের নিকট অগ্রাধিকার প্রাপ্ত। অর্থাৎ লজ্জাস্থান স্পর্শ করলে ওযূ ভাঙবে না।

3794 views Answered

Related Questions

Next steps