মানসিক সাস্থ্য সমস্যা?

আমার এক ভাই গত ৩মার্চ থেকে কি রকম অস্বাভাবিক আচরন করতেছে, যেমন খিটখিটে মেজাজ যেরকম হয়। পরিবারের সবাই উনাকে নিয়ে চিন্তিত আছেন। ওনার বয়স ২৫ বছর। অর্নাস ৩য় বর্ষ। সমস্যা টা মোটেও ছিলনা। একটা মেয়েকে উনি ভালোবাসতো মেয়েটিও বাসতো। কিন্তু গত মাসের ২১ তারিখ মেয়েটার বিয়ে হয়ে যায়। আমার মনে হয় ওই থেকে ই এই সমস্যা।
2991 views

4 Answers

এটা একটা মানসিক সমস্যা।একটা মেয়ে একটা ছেলের জীবন থেকে চলে গেলে আঘাতত টা অনেক বড়ই হয় ,আপনার ভাই তার ব্যাতিক্রম না যার জন্য তার সাভাবিক চলাচলে পরিবর্তন এসেছে। সে এখন একটা ধাক্কায় আছে তাই তাকে বিচলিত করবেন না তাকে যথাসম্ভব তাকে বোঝানোর চেষ্টা করুন পৃথিবীতে আরো মেয়ে আছে আপনার ভাইয়ের জন্য এটা বোঝান একটা গেলে আরেকটা আসবে তবে এসব বলবেন পরিস্থিতি অনুজায়ী নাহলে ভাই রাগ ও করতে পারে ,সবসময় তার পাশে থাকুন ,তাকে কোন কিছু করে খুশি করার চেষ্টা করুন দেখবেন কিছুদিন পর আপনার ভাই আঘাত ভুলে যাবে এবং সাভাবিক জীবনযাপন করবে।

2991 views Answered

যদি মেয়েটার কারণে এই সমস্যা হয় তাহলে উনাকে ইতিবাচক থাকতে দিন, । এটি মানসিক চাপমুক্ত রাখে এবং সফল হতে সহায়তা করে। উনাকে ভালো করে ঘুমাতে দিন, ঘুমের মধ্যে কোনো অসুবিধা না হয়। উনার কাছে বেশি চেঁচামেচি করবেন না। পারলে বুঝিয়ে কোথায় নিয়ে ঘুরে আসুন। তাহলে আস্তে আস্তে ওই চিন্তা চলে যাবে এবং সুস্থ্য হয়ে উঠবেন।

2991 views Answered

হোমিও ইগ্নেসিয়া-অ্যামেরা(Ignatia amara) ঔষুধ টি ৩০ শক্তি দৈনিক ৩ বার ৪-৫ টি বড়ি অথবা হোমিও ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন | তথ্য সূত্রঃ মেটারিয়া মেডিকা

2991 views Answered

জীবন মানেই যুদ্ধ জীবন মানেই মনের সাথে যুদ্ধ করে অনেক পথ পাড়ি দেয়া,এই পৃথিবীতে বেচে থাকতে হলে সুখ দুক্ক নিয়ে বেচে থাকে মানুষ কখনও আসে সুখ আবার কখন ওয়া আসে দুঃখ এটাই হচ্ছে মানুষের জীবন,পৃথিবীতে হয়ত ভালবাসার মানুষটি ছাড়া বেচে থাকা সম্ভব না তবে অসম্ভব বলে কিছুই না তাই বলে কি জীবন থেমে থাকবে কখনও না, জীবন তার মতই প্রবাহিত হয়, জীবনে ভালবাসার মানুষ একবার কাছে আসে আবার চলে যায় এটাই স্বাভাবিক তাই বলে তার জন্য জীবন থেমে থাকে না,আজ চিল একজন কালকে চলে যাবে টিকেই অন্য একজন এসে পুরন করে দিবে এটাই নিয়ম,যে চলে গেছে সে তো গেছেই তার জন্য কষ্ট করলে কি আর সে আসবে, না আসবে না, তাহলে তার জন্য কেন আপনার জীবনটা শেষ করে দিবেন,থাকে বলেন যে আপনি যার জন্য কষ্ট পাচ্ছেন সে কিন্তু সুখেই আছে তাহলে আপনি কেন কষ্ট পাচ্ছেন, এভাবে বার বার বোঝানোর চেষ্টা করুণ ইনশা আল্লাহ টিক হয়ে যাবে যদি মেয়েটার কারণে এই রকম হয়ে থাকে|

2991 views Answered

Related Questions

Next steps