আমি শুনেছি আঙুর দু তিন মাস খেলে সাস্থ্য হয়,ব্যাখা করুন?
2 Answers
আঙ্গুর এর উপকারিতায় এমন কিছু না থাকলেও, তবে এর সাস্থ্য রক্ষার এর পুষ্টিগুণ অনেক বেশি, তাই বলে শুধু আঙ্গুর খেলে সাস্থ্য ভালো থাকবে না। তাই আঙ্গুরের পাশাপাশি সব ধরনের সুষম খাদ্য খেতে হবে। নিচে আঙ্গুরের গুণাগুণগুলো দেওয়া হল : এতে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট। আর অ্যান্টি-অক্সিডেন্ট কান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শরীরে ক্যান্সার আক্রান্ত কোষ ছড়াতে দেয় না। এর বাইরে আঙ্গুরে মিলবে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ফলেট, নিয়াসিন, থিয়ামিন, প্যানটোথেনিক এসিড, রিবোফ্লাভিন, ভিটামিন এ, সি, ই ও কে। আরও রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, লোহা, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিংক, ক্যারোটিন-এ ও ক্যারোটিন-বি। জেনে নেওয়া যাক নানা পুষ্টি উপাদানে ভরপুর আঙ্গুরের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে- মাইগ্রেন ও আলজেইমার্স: যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তারা প্রতিদিন সকালে এক কাপ আঙ্গুরের রস খেতে পারেন। এক্ষেত্রে লাল আঙ্গুরের রস বেশি কার্যকর। তবে এতে পানি বা চিনি মেশাবেন না। আলজেইমার্সের ক্ষেত্রে আঙ্গুরের রস স্নায়ুর অ্যামিলয়েড বিটা প্রোটিনের মাত্রা কমিয়ে আনে। এ প্রোটিনই মূলত স্নায়ুকোষের মৃত্যুর জন্য দায়ী। স্তন ক্যান্সার: গবেষণায় দেখা গেছে, নীল-বেগুনি রঙের আঙ্গুরের জুস স্তন ক্যান্সার রোধ করে। স্তন ক্যান্সারে আক্রান্ত নারীরা প্রতিদিন আঙ্গুরের রস খাওয়ায় তাদের ব্রেস্ট টিউমারের আকার কমে গেছে অনেকগুণ। দৃষ্টিশক্তি: আঙ্গুর চোখের জন্য খুব ভালো। এতে রয়েছে উচ্চমানের লিউটেইন ও জিজানথিন যা দৃষ্টিশক্তি উন্নত করে। অ্যান্টি-ব্যাকেটেরিয়াল: লাল আঙ্গুরে রয়েছে উচ্চমানের অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ভাইরাল প্রপার্টিজ যা নানারকম সংক্রামক রোগ থেকে দেহকে রক্ষা করে। ত্বক ও চুল: ত্বকের বলিরেখা দূর করতে আঙ্গুরের রস মুখে লাগিয়ে কুড়ি মিনিট ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। রোদে পোড়া দাগ দূর করতে আঙ্গুরের বীজের তেল ম্যাসাজ করতে পারেন। বিশেষজ্ঞদের মতে, আঙ্গুর খেলে ত্বকের লাবণ্য বাড়ে। এছাড়াও চুলের খুশকি তাড়াতে আঙ্গুরের বীজের তেল ব্যবহার করতে পারেন। এছাড়াও আঙ্গুরের জুস হজমে সহায়ক, কোলেস্টেরল কমায় ও কিডনিকে সুরক্ষিত রাখে। আঙ্গুর ফুসফুসের আর্দ্রতার স্তরকে ঠিক রাখে বলে এটি অ্যাজমার ভালো ওষুধ।
আঙুর খেলে সাস্থ্য বাড়েনা বরং ওজন কমে, আঙুর শরীর এর বাড়তি মেদ কমিয়ে শরীর কে স্লিম রাখে আঙুরও তারুণ্য ধরে রাখতে এবং রূপ লাবণ্য বাড়তে সাহায্য করে সপ্তাহ দুয়েক প্রতিদিন খোসাসহ দু’কেজি আঙুর আর সাথে যথেষ্ট পরিমাণে পানি বা গ্রিন চা পান করলে কয়েক কেজি ওজন কমানো সম্ভব। সংগৃহীত : আপনি যে কথাটি শুনেছেন সেটি ভুল কথা এটি সত্যি নয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy