3 Answers

বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন- মোস্তফা কামাল তার গ্রামের বাড়ি দ্বীপজেলা ভোলার দৌলতখান উপজেলার হাজিপুর গ্রামে।

5994 views Answered

বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন- সিপাহী মোস্তফা কামাল।তাঁর বাড়ী ভোলার দৈলতখান থানায়।

5994 views Answered

মোহাম্মদ মোস্তফা কামাল (জন্ম: ১৬ ডিসেম্বর, ১৯৪৭- এপ্রিল ১৮, ১৯৭১[১]) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তাঁকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়।

মোহাম্মদ মোস্তফা কামাল ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলা জেলার দৌলতখান থানার পশ্চিম হাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হাবিবুর রহমান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার ছিলেন। শৈশব থেকেই দুঃসাহসী হিসেবে খ্যাত ছিলেন। পড়াশোনা বেশিদূর করতে পারেননি। প্রাথমিক বিদ্যালয়ের পর উচচ বিদ্যালয়ে দু-এক বছর অধ্যয়ন করেন।

5994 views Answered

Related Questions

Next steps