1 Answers

যিনা বিভিন্ন প্রকার হতে পারে । নিজের স্ত্রী বা দাসী ব্যতীত অন্য মহিলার সাথে জৈবিক চাহিদা পূরণ করাকে যৌনাঙ্গের যিনা বলে । এছাড়া চোখের যিনা হচ্ছে মাহরাম ব্যতীত অন্য মহিলার দিকে কামনার দৃষ্টি নিক্ষেপ করা । মুখের বা জিহ্বার যিনা হচ্ছে কামভাবে কথা বলা (বুখারী , ফাতহুল বারী হা/৬২৪৩ , ১১/৩০) । অবিবাহিত ব্যভিচারীর শাস্তি ১০০ বেত্রাঘাত এবং বিবাহিতের শাস্তি হচ্ছে রজম (কোমর পর্যন্ত পুতে পাথর মেরে হত্যা) (ইবনু মাজাহ হা/২৫৫০ ; ইরওয়া হা/২৩৪১) । উল্লেখ্য , দেশের শাসক বা তার প্রতিনিধিই কেবল এই শাস্তি কার্যকর করতে পারেন (ফাতাওয়া লাজনা দায়িমাহ , ২২/৩৫) । যিনা-ব্যভিচার কবিরাহ গুনাহ । তওবা ব্যতীত এ গোনাহ মাফ হয় না । ব্যভিচারী ব্যক্তি ঐ গর্হিত কর্ম থেকে ফিরে এসার জন্য অনুতপ্ত হয়ে খালেছ অন্তরে তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ (তওবা-৮২ ; ফুরকান-৬৮-৭০) ।

3550 views

Related Questions