4 Answers
১. প্রতিদিন টক দই ব্যবহার করতে পারেন। ২. কাঁচা দুধ দিয়ে মুখ মুছে নিতে পারেন। ৩. হালকা গরম মধু ব্যবহার করতে পারেন। ৪. অতিরিক্ত তিল অপসারণে লেবুর রস অনেক উপকারী এবটি উপাদান। ৫. বিভিন্ন ফলের প্যাক ব্যবহার করতে পারেন। ৬. চিনি ও লেবুর রসের স্ক্রাব ব্যবহার করতে পারেন। ৭. কাঁচা হলুদ ও তিলের গুড়ার পেস্ট ব্যবহার করতে পারেন। ধন্যবাদ
তিল দূর করতে করণীয়ঃ ১. তিন চা চামচ দই, এক চা চামচ ময়দা এক সাথে মিশিয়ে পেষ্ট তৈরী করে ১০-২০ মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে করে ত্বকের কালো দাগ ও তিল আস্তে আস্তে হালকা হয়ে আসবে। ২. মসুড়ের ডাল বাটা ও লেবুর রস এ সাথে মিশিয়ে ত্বকে ১০-১৫ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। এতে করেও কাজ হবে। ৩. কাঁচা হলুদ, দুধ, মধু ও তিলের তেল এক সাথে অল্প আচেঁ জ্বাল দিয়ে আঠালো হয়ে এলে নামিয়ে ছেঁকে আঠালো তরল অংশটুকু ফ্রিজে রেখে দিন।প্রতিদিন বাইরে থেকে ফিরে এটি ব্যবহার করুন। ৪. মসুড়ের ডালের বেসন, মধু ও তিলের তেল এক সাথে পেষ্ট করে ত্বকে লাগালেও রোদে পোড়া দাগ দূর হয়। ৫. নিম পাতার রস, পাতি লেবুর রস, মুলতানী মাটি মিশিয়ে এক সাথে পেষ্ট তৈরী করুন। চোখ বাদে মুখের বাকি অংশে লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ৬. ময়দা গরম পানিতে গুলে জ্বাল দিয়ে ঘন হয়ে এলে ঠান্ডা করে ত্বকে লাগালে ত্বকের কালো তিল আস্তে আস্তে হালকা হয়ে যাবে। ৭. মধু, লেবু, গোলাপ ফুলের পাপড়ি মিশিয়ে এক সাথে পেষ্ট তৈরী করুন। প্রতিদিন এই প্যাকটি লাগালে কাজ হবে। ৮. একটি ডিমের কুসুমের সাথে এক টেবিল চামচ অলিভ অয়েল,তিন থেকে চার ফোঁটা লেবুর রস মিশিয়ে পেষ্ট তৈরী করুন। তারপর লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন এবং শুকিয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। আধা ঘন্টা পর অবশ্যই আবার ঠান্ডা পানি দিয়ে ভালো ভাবে ধুয়ে নিতে হবে। ৯. এক চা চামচ শুকনা হলুদের গুড়ার সঙ্গে সামান্য ঘি মিশিয়ে পেষ্ট তৈরী করে তিল বা কালো দাগের উপর আঙ্গুল দিয়ে লাগান; শুকিয়ে গেলে ভালো ভাবে ধুয়ে ফেলুন। এতে পুরোপুরি ভাবে দাগ দূর হবে। ১০. দারুচিনি গুড়া করে প্রতিদিন রাতে এক গ্লাস পানিতে এক চা চামচ গুড়া ভিজিয়ে রাখুন। প্রতিদিন সকালে এই পানি দিয়ে ধুলে দাগ আস্তে আস্তে কমে আসে।
তিল দূর করার উপায়: ১. প্রতিদিন টক দই ব্যবহার করুন। এটি ধুয়ে ফেলবেন না, ময়েশ্চারাইজারের মত করে লাগান এবং রেখে দিন ত্বকে। ২. লেবুর রসে যদি আপনার এলার্জি না থাকে তবে নিয়মিত লেবুর রস লাগান। দিনে যতবার ইচ্ছা ব্যবহার করুন। দ্রুত ফল পাবেন। ৩. মৌসুমী ফল ও সবজি দিয়ে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করুন। এতে থাকতে পারে আলু, শশা, গাজর, লাউ, বাঁধাকপি, এপ্রিকট, স্ট্রবেরী, টমেটো ইত্যাদি। ৪. দুধ দিয়ে মুখ ধুতে পারেন। ৫. মধু সামান্য গরম করে আক্রান্ত স্থানে লাগালেও উপকার পাবেন। ৬. পার্সলি রসের সাথে লেবুর রস, কমালার রস এবং গাজরের রস মিশিয়ে নিন সমান পরিমাণে। এটি ব্যবাহার করতে পারেন আপনার রেগুলার ক্রীম ব্যবহার করার ঠিক আগে। এতে ফ্রিকেলস দেখা যাবে না। ৭. চিনি ও লেবুর রসের স্ক্রাব ভালো কাজে দেয়। ৮. কাঁচা হলুদের রস ও তিলের গুঁড়া এক সাথে মিশিয়ে নিন। পানি দিয়ে পেস্টের মত তৈরি করে আক্রান্ত জায়গায় লাগান। ৯. নিয়মিত তরমুজের রস ব্যবহারে ফ্রিকেলসের দাগ হালকা হয় অনেকটাই।
তিল দূর করার উপায়। ১ম প্রক্রিয়াঃ প্রথমে রসুন ভালো করে বেটে নিন। তারপর রসুন বাটা যেখানে তিল আছে অই জায়গাতে লাগিয়ে স্ট্রিপ দিয়ে আটকে রাখুন। আর এভাবেই রাতে ঘুমিয়ে পরুন। আর সকালে ঘুম থেকে উঠে হাল্কা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন রাতে এভাবে রসুন বাটা লাগাতে থাকুন, অল্প কিছু দিন এর মধ্যে আপনার অতিরিক্ত তিল দূর হয়ে যাবে। ২য় প্রক্রিয়াঃ আনারসের রস তুলা ভিজিয়ে যেখানে তিল আছে ওইখানে লাগাতে হবে। আর এভাবে লাগিয়ে রাতে ঘুমাতে হবে। সকালে ঘুম থেকে উঠে পানি দিয়ে ধুয়ে ফেলবেন, কিছুদিন এর মধ্যেই আপনার মুখ হয়ে উঠবে তিলহীন সুন্দর। ৩য় প্রক্রিয়াঃ অ্যালভেরার রস তুলা ভিজিয়ে যেখানে তিল আছে ওইখানে লাগাতে হবে। আর এভাবে লাগিয়ে রাতে ঘুমাতে হবে। সকালে ঘুম থেকে উঠে পানি দিয়ে ধুয়ে ফেলবেন, কিছুদিন এর মধ্যেই আপনার মুখ হয়ে উঠবে তিলহীন সুন্দর।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy