1 Answers

'শ্বেতাঙ্গদের বোঝা' বলতে বোঝায় সাদা মানুষের বোঝা অর্থাৎ তাদের জীবনে বোঝা। "হোয়াইটস ম্যানস বার্ডেন" শব্দটা আরো আগে থেকে ব্যবহৃত হলেও ইংরেজ সাম্রাজ্যবাদি সাহিত্যিক রুডইয়ার্ড কিপলিং এর একটি কবিতা থেকেই বেশি জনপ্রিয় হয়। এই বাক্যের আভিধানিক অর্থ দাড়ায় "সাদা মানুষের বোঝা"। এই বাক্যটি আসলে ব্যবহৃত হয় ইউরোপবাসি সাদা চামড়ার তথাকথিত সভ্য(!) মানুষগুলির সাম্রাজ্যবাদ কে বৈধ করার উদ্দেশ্যে। এই সাম্রাজ্যবাদিরা নিজেদের দেশের সাধারন মানুষদের বুঝাতেন যে আফ্রিকা ও এশিয়ায় তারা সাম্রাজ্য বিস্তার করছেন শুধু এই এশিয়া ও আফ্রিকার অসভ্য(!) মানুষগুলিকে সভ্য করে তুলার উদ্দেশ্যে। একই কথা অবশ্য তারা এই দেশিয় দের ও বুঝাতে যথেষ্ট চেষ্টা করেছেন এবং এখনও করছেন। তাদের উদ্দেশ্য এতই নিস্বার্থ যে এটা তাদের জন্য বারডেন বা বোঝা! শুধু মাত্র শ্বেতাঙ্গদের বোঝা হালকা করার জন্য তারা আফ্রিকার লক্ষলক্ষ কালো মানুষ কে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিতদাস হিসেবে চালান দিচ্ছেন।

4397 views Answered

Related Questions

কিং রোট দিয়ে?
1 Answers 2631 Views

Next steps