কানে চুলকালে কি ব্যবস্থা গ্রহণ করবো?

প্রতিদিন দিনে অথবা রাতে যেকোন সময় আমার কানের ভিতর খুব চুলকায়। এখন ঔষুধ খেলে আমার সমস্যা দূর হবে? প্লিজ কারো জানা থাকলে জানাবেন!
5548 views

6 Answers

যখন ঠান্ডা লাগে তখন কানের চুলকানিটা একটু বাড়ে হ্যা, আপনি ঔষুধ সেবন করেন আপনার চুলকানিটা কমতে পারে।

5548 views Answered

আপনি জলপাই তেল ব্যাবহার করে এ থেকে মুক্তি পেতে পারেন। প্রতি কানে ৮-১০ ফোঁটা জলপাই তেল দিতে হবে৷  কানে তেল দেওয়ার পরে সেটি ফেরত আসার পর বাইরে থেকে তুলা দিয়ে মুছে দিতে হবে৷  একই সঙ্গে দুই কানে জলপাই তেল দিলেও কোনো সমস্যা নেই৷ সূত্রঃপ্রথম আলো।

5548 views Answered

__শুভ সকাল__ আপনি শীঘ্রই কানের ডাক্তার দেখান। হয়তো কানের জন্য ড্রপ দিবেন। আর ঔষধ দিবে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ ব্যবহার করবেননা।

5548 views Answered

অটোমাইকোসিস বহিঃকর্ণের ইনফেকশন, যা ছত্রাক বা ফাঙ্গাস দিয়ে হয়। এটি সাধারণত গ্রীষ্ম প্রধান দেশে হয় গরম ও উষ্ণ আবহাওয়ার কারণে। দুই ধরনের ছত্রাক দিয়ে এটি হতে পারে। যেমন- এসপারজিলাস নাইজার ও ক্যানডিডাঅ্যালবিকানস। সাধারণত অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, পুষ্টিহীনতা ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের অটোমাইকোসিস হওয়ার সম্ভাবনা বেশি। উপসর্গগুলো এ রোগে কানে প্রচণ্ড চুলকানি, কানে ব্যথাযদি ফাঙ্গাসের সাথে ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন হয়, গন্ধ যুক্ত পানির মতো নিঃসরণ হয়। ফাঙ্গাসডেব্রিস ও পুঁজ জমা হয়ে কান বন্ধ হয়ে যেতে পারে এবং কানে কম শুনতে পারেন। অনেকের দিয়াশলাইয়ের কাঠি, মুরগির পালক, চুলের কিপ, কটন বাড ইত্যাদি দিয়ে কান খোঁচানোর অভ্যাস আছে। এতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াজনিত প্রদাহ সৃষ্টি হতে পারে, যার ফলে কানে ব্যথা বা কান পাকা রোগ হতে পারে। রাস্তায় ফুটপাথে অস্বাস্থ্যকর পরিবেশে অনেকে কান পরিষ্কার করে অটোমাইকোসিসে আক্রান্ত হয়।কান পরীক্ষা করলে ভেজা নিউজপ্রিন্ট পেপারের মতো জিনিস কানের মধ্যে দেখা যায়, যা এসপারজিলাসনাইজারের সংক্রমণ হলে কালো, ক্যানডিডা অ্যালবিকানসের সংক্রমণ হলে সাদা এবং উভয় প্রকারের সংক্রমণ হলে মিশ্র রঙের হয়। বহিঃকর্ণ ফুলে যেতে পারে, লাল হয়ে যেতে পারে বা খুশকির মতো চামড়া উঠতে পারে। চিকিৎসা ও উপদেশওই রোগের সঠিক চিকিৎসা হলো ইএনটি বিশেষজ্ঞ দিয়ে কান ভালো ভাবে পরিষ্কার করা, যাতে কানের মধ্যে ফাঙ্গাস ডেব্রিস না থাকে। তার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিফাংগাল ওষুধ ব্যবহার করতে হবে। নিজে নিজে কান পরিষ্কারকরা ও এ রোগের একটি অন্যতম কারণ। তাই নিজে নিজে কান পরিষ্কার করবেন না। এজন্য রোগীর উচিত লক্ষণ গুলো বোঝার সাথে সাথেই নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সঠিক চিকিৎসা করানো। কানে যাতে ময়লা পানি না যায় সে দিকে খেয়াল রাখতে হবে; কারণ ভেজা স্যাঁতসেঁতে পরিবেশে ছত্রাক খুব দ্রুত বৃদ্ধি লাভ করে এবং কর্ণকুহুরী বন্ধকরে দেয়। ডায়াবেটিস থাকলে তা চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রিত রাখতে হবে, যাতে ফাঙ্গাস ইনফেকশন না হয়।আপনার কাছের নাক কান গলা বিশেষজ্ঞ দেখিয়ে উপযুক্ত চিকিৎসা ও পরামর্শ নিলে অটোমাইকোসিস সম্পূর্ণ ভালো হয়ে যায়।

5548 views Answered

কান একটি বড় নিয়ামত। এটি সার্বক্ষন আমাদের সেবা দিতে থাকে। কানের ভেতরে ময়লা থাকলে তা কটন দিয়ে বের করতে হবে। তারাতারি ডাক্তারের পরামর্শ গ্রহন করতে হবে। বি: দ্র: কানে তেল জাতীয় কিছু দেওয়া যাবে না। কারন তেল জাতীয় পদার্থ শুকায় না, এটি কানকে পাকিয়ে ঘা তৈরি করতে পারে।

5548 views Answered

কানে চুলকানো, কানে সমস্যা থাকলে ড্রপ ব্যবহার করতে হবে ..gentamicin 0.3% hydrocortisone acetate 1% ...আপনার কানের চুলকানির জন্য Gentabac Hc দু ফোঁটা করে দিন তিন বার দিন সাথে fexo 120 খান প্রতি রাতে একটা দেখবেন ১ সপ্তাহের মধ্যে চুলকানি চলে গেছে ভালো হয়ে যাবেন আর যদি বেশি সমস্যা মনে করেন তাহলে একজন ভালো বিশেষজ্ঞর পরামর্শ নিন।

5548 views Answered

Related Questions

কিং রোট দিয়ে?
1 Answers 2631 Views

Next steps