ভাইয়া আমার কানে মাঝে মাঝে শ শ শব্দ হয় একটু বলবেন কি করবো?
3 Answers
আপনার এই সমস্যাটা কত দিন ধরে?? নাকি হঠাৎ করে এমনটা হচ্ছে... কানের ভিতর কোন পোকা,যেমন-পিপড়া,মশা ইত্যাদি অথবা গোসলের সময়ে কানে পানি ডুকলে এমন সমস্যা হয়ে থাকে।।। যদি এই ধরনের যদি কোন সমস্যা হয়ে থাকে তবে কোন সমস্যা না ঠিক হয়ে যাবে.. আর যদি সমস্যাটা অনেক দিনের হয়ে থাকে তবে দ্রুত কানের ডাক্তারের কাছে যান।।। হেলা করবেন না, না হয় শ্রবন শক্তির বড় সমস্যা হয়ে যেতে পারে।।।
আপনার উক্ত সমস্যাটি অবশ্যই অবহেলা করবেননা। কেননা অনেক ছোট সমস্যায় এক সময় বড় রুপ ধারন করে। আপনি ভাল কোনো ডাক্তারকে এ সম্পর্কে অভিহিত করুন।
কানে একটানা শোঁ শোঁ, খড় খড় বা ঠক ঠক শব্দ হলে চিকিত্সা বিজ্ঞানে তাকে টিনিটাস বলা হয়৷ শব্দটা হঠাৎ করে আসে, আবার অনেক সময় চলেও যায়৷ তবে পাকাপাকিভাবে থেকেও যায় অনেকের কানে৷ ভুক্তভোগী ছাড়া সমস্যাটা কাউকে বোঝানো যায় না৷ সারা বিশ্বে অনেক মানুষই টিনিটাসে ভুগছেন৷ কানের ভেতরের এই আওয়াজ বাইরে থেকে আসে না বলে এ ক্ষেত্রে সাহায্য করাও দুরূহ৷ জার্মান টিনিটাস-লিগ'এর প্রধান প্রফেসর গ্যারহার্ড গ্যোবেল বলেন, ‘‘টিনিটাস এমন কোনো শব্দ নয়, যা মাপা যায়৷ এমনকি শ্রবণের নার্ভ যদি মস্তিষ্ক থেকে বিছিন্ন করে ফেলা হয়, তাহলেও শব্দটা শোনা যায়৷ অর্থাৎ এটা একটা ‘ফ্যানটম' বা কল্পনাপ্রসূত আওয়াজ৷'' কারো টিনিটাস শুরু হলে লক্ষ্য রাখতে হবে, এটা কিছুদিন পর দূর হয়ে যাচ্ছে, নাকি স্থায়ীভাবে গেড়ে বসেছে৷ প্রথম তিনটি মাসই বেশি গুরুত্বপূর্ণ৷ অনেক সময় টিনিটাস যে কারণে হয়েছে, তার চিকিত্সা করালে অসম্ভব বিরক্তিকর শব্দটিও দূর হয়ে যায়৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy