2 Answers
কারনঃ চোখ দিয়ে পানি পড়া চোখ সব সময় ভিজিয়ে রাখার জন্য চোখের গ্রন্থি থেকে পানি তৈরী হয়। এই পানি নীচের পাতায় নাকের দিকে অবস্থিত একটি নালা দিয়ে নাকের ভিতর গিয়ে পড়ে। কোন কারণে ঐ নালী বন্ধ হয়ে গেলে পানি নাকে না গিয়ে পাতায় গড়িয়ে পড়তে থাকে। দীর্ঘদিন এই নালি বন্ধ থাকলে সেখানে জীবাণু দ্বারা সংক্রমণ হয়ে প্রদাহ হয় এবং চোখের কোনে পুজ হয়। অনেক সময় চোখ দিয়ে পুজ পড়ে। করণীয় পানি পড়া দেখলেই চক্ষু চিকিৎসকের নিকট রেফার করতে হবে। কীভাবে প্রতিরোধ করবেনঃ ১. অন্যদের ব্যবহৃত চোখের প্রসাধনি এবং চোখের ড্রপ পরিহার করুন। ২. অন্যান্যদের রুমাল, টাউয়েল এবং মুখ ধোয়ার কাপড় ব্যবহার করবেন না। ৩. আপনার যদি কঞ্জাঙ্কটিভা রোগ থাকে, সেক্ষেত্রে নিজের চোখ স্পর্শ করে অন্যদেরকে সেই হাত দিয়ে ছুবেন না, কেননা এই রোগ সংক্রমণযোগ্য। ৪. আপনার বা আপনার সাথে বসবাসরত কারোর যদি এই রোগ থাকে তাহলে আপনাদের হাত কিছুক্ষণ পরপর ধুয়ে ফেলুন। ৫. যদি আপনার এ্যালার্জি থাকে সেক্ষেত্রে এ্যালার্জি উৎপাদক বস্তু যেমন, পুস্পরেণু, ধূলা, ছত্রাক বা ছাতা পড়া দ্রব্য, এবং লোমশ প্রাণীর সংস্পর্শ থেকে মুক্ত থাকুন। ৬. আপনার চোখ যদি পরিবেশগত প্রভাবকগুলোর প্রতি সংবেদনশীল হয়, সেক্ষেত্রে রাসায়নিক দ্রব্য বা আগুনের উত্তাপ থেকে পরিত্রাণ পেতে গগল্স ব্যবহার করতে পারেন।
চোখ দিয়ে পানি পড়ার কারণ : স্বাভাবিক চোখ সব সময় একটু ভেজা থাকে। অতিরিক্ত পানি চোখের ভেতরের কোনায় অবস্থিত নল (নেত্রনালি) দিয়ে নাকে চলে যায় এবং শোষিত হয়। কোনো কারণে চোখে অতিরিক্ত পানি তৈরি হলে অথবা নেত্রনালি বন্ধ হয়ে গেলে চোখের পানি উপচে পড়ে। শিশুর জন্মের পর পর যদি নেত্রনালি বন্ধ থাকে, সে ক্ষেত্রে চোখ থেকে পানি পড়তে পারে। এ ক্ষেত্রে সাধারণত এক বছরের মধ্যে আপনা আপনিই নেত্রনালি খুলে গিয়ে পানি পড়া ভালো হয়ে যায়। অল্প বয়সে নেত্রনালির প্রদাহজনিত কারণে নেত্রনালি সরু হয়ে চোখ থেকে পানি পড়তে পারে। এ ক্ষেত্রে নেত্রনালিতে ইনফেকশন হয়ে পুঁজ জমতে পারে। চোখের ভেতরের কোনায় চাপ দিলে পানি ও পুঁজ বের হতে পারে। বয়স্ক লোকের নেত্রনালি বয়সজনিত পরিবর্তনের কারণে সংকীর্ণ হয়ে যেতে পারে। এ ছাড়াও বয়সের কারণে চোখের চারদিকের মাংসপেশি দুর্বল হওয়ার কারণেও নেত্রনালি অকার্যকর হয়ে চোখ থেকে পানি পড়তে পারে। নেত্রনালির সমস্যা ছাড়াও চোখের অ্যালার্জি, চোখ ওঠা রোগ, গ্গ্নুকোমা, কর্নিয়ার ঘা, চোখের আঘাত ইত্যাদি কারণে যে কোনো বয়সে চোখ দিয়ে পানি পড়তে পারে। অতিরিক্ত সর্দি হলে নাকের প্রদাহের কারণে নেত্রনালির ছিদ্র মুখ বন্ধ হয়ে চোখ থেকে পানি পড়তে পারে।করণীয় : শিশুদের ক্ষেত্রে নেত্রনালির সমস্যার কারণে চোখ থেকে পানি পড়লে ডাক্তারের পরামর্শে চোখের কোনায় মালিশ এবং অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহারে বেশির ভাগ ক্ষেত্রে পানি পড়া বন্ধ হয়। কিছু ক্ষেত্রে সার্জারির মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হয়। তরুণ বয়সে নেত্রনালির সমস্যার কারণে চোখ থেকে পানি পড়লে নিয়মিত ডাক্তারের পরামর্শে এন্টিবায়োটিক ড্রপ, কোনো কোনো ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েডের মিশ্রণ ব্যবহার করলে এ সমস্যা অনেকাংশে কমে আসে। চোখে জমে থাকা পুঁজ চোখের কোনায় চাপ দিয়ে নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। ওষুধে ভালো না হলে 'ডিসিআর' অপারেশনের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই এ সমস্যার সম্পূর্ণ সমাধান সম্ভব। বেশি বয়স্কদের নেত্রনালি সংকুচিত হওয়ার কারণে ডিসিআর অপারেশন করা সম্ভব হয় না। সে ক্ষেত্রে ডিসিটি অপারেশন করা হয়। এ ক্ষেত্রে পুঁজ জমা বন্ধ হয়, কিন্তু পানি পড়া বন্ধ হয় না। যেসব বয়স্ক লোকের ছানিরোগ আছে, আবার তাদের যদি নেত্রনালির সমস্যার কারণে চোখ থেকে পানি ও পুঁজি পড়ে, সে ক্ষেত্রে অবশ্যই ছানি অপারেশনের আগে ডাক্তারের পরামর্শে বয়সভেদে ডিসিআর অথবা ডিসিটি অপারেশন করতে হবে। বর্তমানে লেজার রশ্মির সাহায্যে চামড়া না কেটে অল্প সময়ে ডিসিআর অপারেশন করা সম্ভব। ফলে অপারেশনের পরে চামড়ায় দাগ পড়ে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy