হোটেল ম্যানেজমেন্ট কোর্স সম্পর্কে জানতে চাই?
1 Answers
দেশ-বিদেশে চাকরির বাজারে হোটেল ম্যানেজমেন্ট বিষয়টি সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি হয়েছে। আর এ কারণেই হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে পড়ালেখা করার একটি প্রবণতা তৈরি হয়েছে। এ বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আপনি গড়তে পারেন আপনার স্বপ্নের ক্যারিয়ার। আর তাতে আপনার সহায় হয়ে উঠতে পারে 'নিউটন হোটেল স্কুল'। এ পেশায় ভালো করতে চাইলে :ফ্রন্ট অফিস অপারেশন্স, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস এবং হাউজ কিপিং—প্রতিটি হোটেলে এ ৩টি বিভাগ-ই প্রধান। আপনি যদি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন, তবে মাত্র একটি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেই প্রবেশ করতে পারেন এ পেশাজীবনে। চাই হাতে-কলমে যুগোপযোগী প্রশিক্ষণ :হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম সেক্টরে ক্যারিয়ার শুরু করতে চাইলে হাতে-কলমে প্রশিক্ষণের বিকল্প নেই। এ প্রশিক্ষণের সুযোগ তৈরি করে দিয়েছে নিউটন হোটেল স্কুল। এটি সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠান যা রিচার্ড চ্যান্ডলার করপোরেশন দ্বারা পরিচালিত। নিউটন হোটেল স্কুলে রয়েছে ফাইভ স্টার হোটেলের সব ধরনের সুযোগ-সুবিধা, লাক্সারিয়াস ল্যাব এবং ফুলটাইম দেশি-বিদেশি প্রশিক্ষক। ০১৯৬২৫৯৫৪৬০, ০১৭৩৮৯৬৬৭৯৮ নম্বারে ফোন করে এখানকার বিভিন্ন কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। প্রশিক্ষণসমূহ :নিউটন হোটেল স্কুলে রয়েছে ৯ মাস মেয়াদি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স। এ কোর্সে একজন শিক্ষার্থীকে এ পেশার আদ্যোপান্ত শেখানো হয়। এ ছাড়া হোটেল ম্যানেজমেন্ট বিষয়ক শর্ট সার্টিফিকেট কোর্সের মধ্যে রয়েছে ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট, হাউজ কিপিং সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ অপারেশন্স, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন এবং ইংলিশ ফর হোটেলস। তারকামানের আন্তর্জাতিক হোটেলে ন্যূনতম যে ইংরেজি জানা প্রয়োজন, তা নিশ্চিত করতেই 'ইংলিশ ফর হোটেলস' কোর্সটি চালু করা হয়েছে। একজন শিক্ষার্থী এখান থেকে ৪ মাসের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে হোটেল অপারেশন্স সম্পর্কে নিজেকে দক্ষ ও প্রশিক্ষিত করে তুলতে পারে। নিউটন হোটেল স্কুলের অন্যতম বৈশিষ্ট্য অন দ্য জব ট্রেইনিং প্রোগ্রাম। এ প্রোগ্রামের মাধ্যমে একজন শিক্ষার্থীকে ইন্টারভিউ থেকে শুরু করে চাকরি পাবার সকল কৌশল শেখানোর পাশাপাশি চাকরির বাজারে শিক্ষার্থীদের আরও স্মার্ট করে গড়ে তোলা হয়। এ ছাড়াও এখানে রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাটাচমেন্ট সুবিধা, যার মাধ্যমে উপযুক্ত শিক্ষার্থীরা পাবেন দেশের বাইরের হোটেলে চাকরির সুযোগ। বর্তমানে নিউটন হোটেল স্কুল থেকে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীরা দেশ-বিদেশের তারকা মানের হোটেলগুলোতে কর্মরত রয়েছে। নিউটন হোটেল স্কুল বাংলাদেশের একমাত্র সার্টিফায়েড আমেরিকান হোটেল অ্যান্ড লজিং এডুকেশনাল ইনস্টিটিউট (AHLEI) পরীক্ষা কেন্দ্র। হোটেল ম্যানেজমেন্টে ক্যারিয়ার গড়তে এটি আপনার সহায়ক হয়ে উঠতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy