"সাম্রাজ্যবাদ", "পুঁজিবাদ", "ফ্যাসিবাদ", "মার্কসবাদ", "লেনিনবাদ", "সমভোগবাদ" বলতে কী বুঝায়?
1 Answers
সাম্রাজ্যবাদ হলো পররাজ্যের উপর অধিকার বিস্তারের নীতি। এটিকে প্রায় নঞর্থকভাবে বিবেচনা করা হয়, যেহেতু এতে স্থানীয় জনগণকে শোষণের মাধ্যমে অল্প আয়াসে ধনী হবার উদ্দেশ্য থাকে।
পুঁজিবাদ বা ধনতন্ত্র (Capitalism) বলতে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা বোঝানো হয় যেখানে বাজার অর্থনীতিতে মুনাফা তৈরির লক্ষ্যে বাণিজ্য, কারখানা এবং উৎপাদনের উপকরণসমূহের উপর ব্যাক্তিগত মালিকানার নিয়ন্ত্রণ থাকে।
ফ্যাসিবাদ (Fascism) হচ্ছে র্যাডিক্যাল কর্তৃত্বমূলক জাতীয়তাবাদের একটি রূপ। যা বিংশ শতাব্দীর শুরুর দিকে ইউরোপে খ্যাতি লাভ করে।
মার্কসবাদ (Marxism) সামাজিক পরিবর্তনের দ্বান্দ্বিক ও ঐতিহাসিক বস্তুবাদী দৃষ্টিভঙ্গি ব্যবহার করে সামাজিক দ্বন্দ্ব ও শ্রেণি-সম্পর্ককে কেন্দ্রীভূত করে সমাজ বিশ্লেষণে ব্যবহারের প্রক্রিয়া ও বিশ্বদৃষ্টিভঙ্গি।
লেনিনবাদ (Leninism) হচ্ছে একটি বিপ্লবী অগ্রবর্তী দলের গণতান্ত্রিক সংগঠনের জন্য রাজনৈতিক মতাদর্শের প্রধান অংশ। এটি সমাজতন্ত্র এবং প্রলেতারিয়েতের একনায়কত্ব প্রতিষ্ঠার রাজনৈতিক পূর্বসূচক।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy