2 Answers

গ্যারান্টি মানে পণ্যটা এতই মানসম্পন্ন যে নির্দিষ্ট সময়ের মধ্যে নষ্ট হবে না আর যদি নষ্ট হয় তাহলে সম্পুর্ণ নতুন আরেকটা পণ্য বদলে দেয়া হবে। আর ওয়ারেন্টি হচ্ছে নির্দিষ্ট সময়ে পণ্যটা নষ্ট হলে সেটা মেরামত করে ত্রুটি সারিয়ে দেয়া হবে।

3029 views

ওয়ারেন্টি এবং গ্যারান্টি দুটি জিনিসই বিক্রয় পরবর্তী সেবা যা প্রস্তুতকারক প্রতিষ্ঠান বা তাদের মনোনীত প্রতিষ্ঠান দিয়ে থাকে। এই দুটি জিনিসের মধ্যে অর্থবহ কিছু পার্থক্য আছে।প্রথমে আসি ওয়ারেন্টির ব্যাপারে। এটি হচ্ছে ক্রেতা ও বিক্রতার মধ্যে শর্ত সাপেক্ষ একটি চুক্তি যার আওতায় ক্রয় করা কোন পণ্যের পরবর্তীতে কোন সমস্যা দেখা দিলে তবে বিক্রেতা বিনে পয়সায় সেই পণ্যটি ঠিক করে দেবে। এ ক্ষেত্রে অনেক সময় খুচরা পার্টসের প্রয়োজন হয়। তবে অনেক প্রতিষ্ঠান খুচরা পার্টসের দাম নেয়, অনেকে নেয় না।তবে কোন অবস্থায় সমস্যাযুক্ত পণ্যটি তারা বদলিয়ে দেবে না। ওয়ারেন্টির একটি নির্ধারিত সময়সীমা থাকে এই সময়সীমার মধ্যে যতবার পণ্যটি নষ্ট হবে ততবার বিক্রেতা সেটা ঠিক করে দেবে। এবার আসি গ্যারান্টির ব্যাপারে। এটিরও একটি নির্ধারিত সময়সীমা থাকে এই সময়সীমার মধ্যে ক্রয়করা পণ্যটি যদি কোন রকম সমস্যা দেখা দেয় বা ব্যাবহার উপযোগী না থাকে তবে বিক্রেতা প্রতিষ্ঠান সেটি পরিবর্তন করে আরেকটি নতুন একই ধরনের পণ্য প্রদান করবে।তবে পণ্যটি পুড়ে গেলে , ভেঙ্গে গেলে বা ব্যাবহার বিধির ভুলের কারনে নষ্ট হয়ে গেলে সেটি পরিবর্তন করে দেওয়া হয় না।প্রতিটি পণ্যের একটি ব্যাবহার বিধি থাকে, বিক্রেতাগণ ক্রেতাকে সেই বিষয়টি ভাল করে বুঝিয়ে দেন এবং এর ব্যতিক্রম হলে তারা সাধারনত গ্যারান্টি কার্যকর হয় না। আশাকরি বুঝতে পেরেছেন।সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জন্য ধন্যবাদ।

3029 views

Related Questions

Bulk sms কীঁ?
1 Answers 2872 Views