5 Answers
ব্যাপারটা মানসিক । কোনো ব্যক্তিই চায় না নিজেকে মৃত হিসেবে ভাবতে । কারণ স্বভাবতই মানুষ মৃত্যুকে ভয় পায় । অথচ মৃত মানুষ দেখলে মানুষের এই কথাটিই মাথায় আসে । তাই মানুষ মৃত ব্যক্তিকে দেখলে ভয় পায় । তাছাড়া অস্বাভাবিক মৃত্যু যেমনঃ একসিডেন্ট এ মৃত ব্যক্তি দেখলে আরও ভয় লাগে । এর কারণ শরীরের বিকৃতি ।
প্রকৃত মুমিন কখনোই মৃত্যুকে ভয় পায়না। তার জন্য এটা সমুচিনও নয়। যারা আল্লাহ ও পরকালের প্রতি উদাসীন তারাই কেবল মৃত্যুকে ভয় পায়। কারণ তারা জানে, দুনিয়াতে যে অপকর্ম করেছে, তাতে আল্লাহর কাছে মুক্তি পাওয়ার কোনই উপায় নাই। তাই তারা মৃত্যুকে এত ভয় পায়। অথবা একশ্রেণীর লোক যারা ধর্মে-কর্মে বিশ্বাস করেনা, তাদের কাছে জীবন মানে 'খাই-দাই ফূর্তি কর, দুনিয়াটা মস্ত বড়'। তারাও মৃত্যুকে ভয় পায়!
এটা মানুষিক দুর্বলতার জন্য। বিভিন্ন ভৌতিক গল্প শুনে... মানুষের মাজে একটা খারাপ ধারনা জন্মায়। এ কারণেই মানুষ মৃত মানুষকে ভয় পায়। আসলে মৃত মানুষ বাস্তবে দেখা অসম্ভব।
দুনিয়াতে আমরা সবাই ক্ষনিকের জন্য এসেছি তাই আমাদের সবার মৃত্যু অবধারিত।মৃতকে যারা ভয় পায় তারা কখনও খারাপ কাজ করতে পারেনা ।সে সবসময় আল্লাহ তায়ালাকে মনে করবে ।মৃতকে ঐ ব্যাক্তি ভয় পাবে না যে জানে আমাকে স্বল্প সময়ের জন্য এ ধরাতে পাঠানো হয়েছে।মৃতকে তারা ভয় পায় যখন তার মধ্যে ধমীয় অনুভূতি সৃষ্টি হয়।
সাধারনত মানুষ তার জীবনে বুঝে-নাবুঝে অনেক অনৈতিক কাজে লিপ্ত থাকে আর এটাও জানে মৃত্যুর পর সকল কৃতকর্মের ফল ভোগ করতে হবে তাই মৃত মানুষ দেখলে মৃত্যু পরবর্তি কঠিন সময়ের কথা ভেবে ভয় পায়। যার যত পাপাচার তার এধরনের ভয়টাও তত বেশি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy