ব্রন কি ভাবে নাশ করতে পারি?
3 Answers
ব্রনের সমস্যা দুর করতে অনেক ঔষুধ বা মেডিসিন ব্যাবহৃত হয়ে থাকে তবে পর্যাপ্ত ঘুম, আঁশযুক্ত খাবার ব্রনকে কমিয়ে দেয়। আপিনি cream. Fona 0.1% (generic name : adapalene ) রাতে একবার ব্রনে লাগিয়ে ঘুমিয়ে যাবেন। আশা করা যায় ভাল হবে।
ব্রণ দূর করার ঘরোয়া উপায়ঃ
এসপিরিন
নিউইয়র্কের ডার্মাটোলজিস্ট এবং স্কিন রুলস বইয়ের লেখক ডেবরা জেলিমান জানান, এসপিরিন হলো এক ধরনের সলিসিলিক এসিড। একনি বা ব্রণ দূর করার পণ্যগুলোতে এই উপাদান ব্যবহার করা হয়। এসপিরিন গুঁড়ো করে পানি দিয়ে পেস্ট তৈরি করুন। তুলার মধ্যে লাগিয়ে এই পেস্ট সরাসরি ব্রণের মধ্যে ১০ মিনিট রাখুন। এর পর উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
চা-গাছের তেল
চা-গাছের তেলের মধ্যে রয়েছে অ্যান্টি-সেপটিক ও অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান। কয়েক ফোঁটা চা-গাছের তেল তুলার মধ্যে লাগিয়ে খুব নরমভাবে ব্রণ ও দাগে লাগান। দেখবেন কয়েক দিনের মধ্যে ব্রণ সেরে উঠেছে।
লেবুর রস
লেবুর রসের মধ্যে রয়েছে সাইট্রিক এসিড। রয়েছে এল-এসকোরোবিক এসিড, যা প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্টের উৎস। একটি তুলোর টুকরোর মধ্যে লেবুর রস মিশিয়ে ব্রণে লাগান। সারা রাত রাখুন। ব্রন দূর করতে এই পদ্ধতিও বেশ কার্যকর।
ব্রণ দুর করতে আপনি বেনজেক নামক ক্রীম ব্যাবহার করতে পারেন, দাম মাত্র ১৫০টাকা!! ১০০%কাজ করবে!!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy