1 Answers

বানিজ্যিক বিমানগুলি খরচ কমানোর জন্য ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০,০০০ থেকে ৪০,০০০ ফুট উচ্চতায় ওড়ে। এত উচ্চতায় বাতাসের চাপ অনেক কম। যার ফলে বিমানের চলার গতি বেশ কমে যায়। তাছাড়া ভিতরের যাত্রীদের বেঁচে থাকার জন্য বাতাসের চাপ ঠিক রাখতে হয়। বিমানের ভিতরের বাতাসের চাপ ঠিক রাখার জন্য বিমানের বাহ্যিক আকার সিলিন্ডারের মতো করা হয়। কিন্তু জানালার আকার চৌকোনা করলে ভিতরের বাতাসের চাপ জানালার কোনগুলিতে অধিক চাপ সৃষ্টি করে, যা বিমানের দূ:র্ঘটনার ঝুকি অনেকখানি বাড়িয়ে দেয়। জানালার আকার গোলাকার করলে বাতাসের চাপ চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে, এতে বিমানের দূ:র্ঘটনার ঝুকিও কমে যায়। তাই বিমানের জানালা গোলাকার করা হয়।

2743 views Answered

Related Questions

Next steps